সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

কিশোরগঞ্জে পানির নিচে ১৮৮৬ হেক্টর ধান ও সবজির জমি

কিশোরগঞ্জে গত দুদিনের টানা বর্ষণে তলিয়ে গেছে এক হাজার ৮৮৬ হেক্টর ধান ও সবজির জমি। এরমধ্যে এক হাজার ৬২০ হেক্টর রোপা আমন ধানের জমি ও ২৬৬ হেক্টর সবজির জমি রয়েছে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষকরা।

শাকসবজি

কিশোরগঞ্জে গত দুদিনের টানা বর্ষণে তলিয়ে গেছে এক হাজার ৮৮৬ হেক্টর ধান ও সবজির জমি। এরমধ্যে এক হাজার ৬২০ হেক্টর রোপা আমন ধানের জমি ও ২৬৬ হেক্টর সবজির জমি রয়েছে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষকরা।

শুক্রবার (৬ অক্টোবর) রাত পৌনে ৯টায় কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কিশোরগঞ্জ জেলায় ৮৪ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়। এছাড়া চলতি মৌসুমে সবজির চাষ হয়েছে ১০ হাজার ১০০ হেক্টর জমিতে। গত দুদিনের টানা ভারী বর্ষণে ১৬২০ হেক্টর রোপা আমন ধানের জমি ও ২৬৬ হেক্টর সবজির জমি তলিয়ে গেছে। সবজির জমি বেশি তলিয়ে গেছে জেলার পাকুন্দিয়া, বাজিতপুর, হোসেনপুর উপজেলায়। আর রোপা আমন ধান তলিয়ে গেছে বেশি কটিয়াদী উপজেলায়।

আরও পড়ুন: ভেসে গেছে সাড়ে ছয় হাজার পুকুরের মাছ, ক্ষতি ৪৩ কোটি টাকা

কিশোরগঞ্জ সদর উপজেলার কাশোরারচর গ্রামের কৃষক সাদেক পাঠান বলেন, আমার এক একর ধানের জমি পানিতে তলিয়ে গেছে। যদি পানি দ্রুত চলে যায় তাহলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। না হলে সব চলে যাবে।

একাই এলাকার কৃষক পাঠান বলেন, আমার লাউ ও কুমড়ার সবজির বাগান তলিয়ে গেছে। এতে করে সবজি গাছ নষ্ট হওয়ার আশঙ্কা করছি।

জেলার পাকুন্দিয়া উপজেলার পোরাবাড়ীয়া গ্রামের কৃষক তাজুল ইসলাম বলেন, আমাদের বাড়ির সামনের ও পেছনের বনের প্রায় ৫০০ একর ধানের জমি পানিতে তলিয়ে গেছে। আর বৃষ্টি না হলে ও পানি নেমে গেলে হয়তো ক্ষতির পরিমাণ কম হবে। পানি জমিতে জমে থাকলে সব ধান নষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন: নেত্রকোণায় পানির নিচে ১১ হাজার হেক্টর আমনক্ষেত

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সাত্তার জানান, জমিতে জমা পানি যদি ২-৩ দিন থাকে তাহলে রোপা আমন ধান ও সবজি জমির ক্ষতি হবে বেশ। আর যদি বৃষ্টি না হয় এবং পানি নেমে যায় তাহলে কিছুটা ক্ষতি কম হবে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করবো। পরে যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠাবো। বরাদ্দ এলে উপজেলা কমিটির মাধ্যমে চাষিদের পুনর্বাসন করা হবে।

এসকে রাসেল/জেডএইচ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()