সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

খালি পেটে লিচু খেলে শরীরে কী ঘটে?

লিচু খেতে ছোট-বড় সবাই পছন্দ করে। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী লিচু। এতে প্রচুর অ্যান্টি অক্সিড্যান্ট, ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স আছে। এছাড়া লিচুতে আছে ফাইবার, ফ্যাট, প্রোটিন ও কার্বোহাইড্রেট। এগুলো সবই বিপাকক্রিয়া উন্নত করে।

ফল

লিচু খেতে ছোট-বড় সবাই পছন্দ করে। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী লিচু। এতে প্রচুর অ্যান্টি অক্সিড্যান্ট, ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স আছে। এছাড়া লিচুতে আছে ফাইবার, ফ্যাট, প্রোটিন ও কার্বোহাইড্রেট। এগুলো সবই বিপাকক্রিয়া উন্নত করে।

তবে লিচু অনেক সময় স্বাস্থ্যের জন্য বিপজ্জনকও হতে পারে। কারণ লিচুতে আছে টক্সিন উপাদান, যা গুরুতর অসুস্থতা ও মৃত্যুর জন্য দায়ী। লিচুতে থাকে টক্সিন হাইপোগ্লাইসিন এ ও মিথাইলিন-সাইক্লো-প্রোপাইল-গ্লাইসিন (এমসিপিজি), যা কাঁচা বা আধা-পাকা লিচুতে থাকে। কাঁচা লিচু খাওয়ার ফলে বিষক্রিয়া ঘটে মৃত্যু হতে পারে।

টক্সিন হাইপোগ্লাইসিন এ ও মেথিলিনেসাইক্লোপ্রোপাইল-গ্লাইসিন (এমসিপিজি) গ্রহণ করলে, বমি বমিভাব হতে পারে। তাই যাদের শরীরে পুষ্টির অভাব আছে, তারা খালি পেটে কাঁচা বা আধা পাকা লিচু খেলে মারাও যেতে পারেন।

আরও পড়ৃন

গবেষণায় দেখা গেছে, হাইপোগ্লাইসিন এ সাধারণত কাঁচা বা আধা পাকা অর্থাৎ পাকা নয়, এমন লিচুতে পাওয়া যায়। এটি একটি অ্যামিনো অ্যাসিড, যা মারাত্মক বমি বমিভাব সৃষ্টি করে।

অন্যদিকে মিথাইলিন-সাইক্লো-প্রোপাইল-গ্লাইসিন (এমসিপিজি) উপাদানটি গ্রহণের ফলে রক্তে শর্করার পরিমাণ দ্রুত কমে যায়। এর ফলে বমি, অচেতন ও দূর্বল হলে পড়ে রোগী। অনেক রোগীরা কোমায় চলে যায় আবার অনেকেই মৃত্যুবরণ করেন।

২০১৫ সালে মার্কিন গবেষকরা জানান, ফলে থাকা এমসিপিএ নামক একটি বিষাক্ত পদার্থে গ্রহণের মাধ্যমে মস্তিষ্কের রোগ (এইএস) হতে পারে। গবেষকদের মতে, শুধু লিচুতেই এই বিষাক্ত পদার্থ পাওয়া যায়।

পাকা লিচু খেলে কোনো সমস্যা নেই। তবে অতিরিক্ত খাওয়া যাবে না, এমনই মত বিশেষজ্ঞদের। আর খালি পেটে কখনো সবুজ বা আধা পাকা লিচু খাবেন না। এতে মৃত্যু পর্যন্তও হতে পারে।

খালি পেটে শরীরে এমনিতেই শর্করার পরিমাণ কম থাকে। তাই সেই সময় যদি লিচু খাওয়া হয়, তাহলে লিচুতে থাকা ‘হাইপোগ্লাইসিন’ নামক উপাদানটি শরীরে শর্করার পরিমাণ একেবারে শূন্য করে দেয়। তার ফলেই শরীরে বিষক্রিয়া হয়।

পাকা লিচুতে অতটা পরিমাণ না থাকলেও, কাঁচা লিচুতে ‘হাইপোগ্লাইসিন’ মারাত্মকভাবে থাকে। তাই কাঁচা লিচু খাওয়া একদমই উচিত না। এছাড়া গবেষণা বলছে খুব বেশি লিচু খেলে জ্বরও হতে পারে।

খালি পেটে লিচু ক্ষতিকারক হলেও, ভর পেটে লিচু খেলে তেমন কোনো সমস্যা নেই। তবে লিচু একসঙ্গে বেশি পরিমাণে না খাওয়াই ভালো। পরিমিত খেতে পারেন ছোট-বড় সবাই।

সূত্র: ইন্ডিয়া টাইমস/টাইমস নাও নিউজ

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()