কাঁঠালের মৌসুমে সুস্বাদু কোয়ার পাশাপাশি এর বিচিও হতে পারে দারুণ সব খাবারের উপাদান। পুষ্টিগুণে ভরপুর কাঁঠালের বিচি দিয়ে খুব সহজেই তৈরি করা যায় মজাদার হালুয়া।
ভিন্ন স্বাদ ও ঘ্রাণের এই হালুয়া পরিবারের সবার জন্য হতে পারে একটি স্বাস্থ্যকর ও মুখরোচক খাবার। অল্প কিছু উপকরণ আর সহজ প্রস্তুতিতেই ঘরেই বানিয়ে নিতে পারেন কাঁঠালের বিচির সুস্বাদু হালুয়া। রইলো রেসিপি-
আরও পড়ুন:
প্রথমে কাঁঠালের বিচি সিদ্ধ করে ব্লেন্ড করে নিন। এরপর একটি প্যানে ঘি গরম করে এলাচ, দারুচিনি ও কিশমিশ হালকা ভেজে নিন। তারপর বাটা কাঁঠালের বিচি যোগ করে কিছুক্ষণ নেড়ে নিন। এতে চিনি ও কনডেন্সড মিল্ক মিশিয়ে অনবরত নাড়তে থাকুন।
মিশ্রণটি ঘন হতে শুরু করলে গুঁড়া দুধ ও বাদাম কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন, যেন প্যানের তলায় লেগে না যায়। শেষে জাফরান ভেজানো গোলাপজল ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিন। ঠান্ডা হলে পরিবেশন করুন সুস্বাদু কাঁঠালের বিচির হালুয়া।





মন্তব্য
(০)