সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করবেন যেভাবে

কাঁঠালের অংশই ফেলে দেওয়া যায় না। ফল থেকে শুরু করে বিচি নানা কাজে ব্যবহার করা যায়। কাঁচা কাঁঠাল দিয়ে যেমন সুস্বাদু তরকারি রান্না হয়, তেমনি পাকা কাঁঠালের বিচি দিয়েও তৈরি করা যায় মুখরোচক নানা পদ। ভর্তা, ভুনা, ডাল কিংবা ভাজি-সবকিছুতেই বিচির আলাদা স্বাদ রয়েছে।

লাইভস্টক

কাঁঠালের অংশই ফেলে দেওয়া যায় না। ফল থেকে শুরু করে বিচি নানা কাজে ব্যবহার করা যায়। কাঁচা কাঁঠাল দিয়ে যেমন সুস্বাদু তরকারি রান্না হয়, তেমনি পাকা কাঁঠালের বিচি দিয়েও তৈরি করা যায় মুখরোচক নানা পদ। ভর্তা, ভুনা, ডাল কিংবা ভাজি-সবকিছুতেই বিচির আলাদা স্বাদ রয়েছে।

তবে মুরগির মাংসের সঙ্গে কাঁঠালের বিচির ঝোল বা ভুনার স্বাদ একেবারেই ভিন্ন মাত্রা যোগ করে। মুরগির নরম মাংস আর বিচির বাদামি স্বাদের মেলবন্ধনে তৈরি এই পদ গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে।

প্রথমে কাঁঠালের বিচির ওপরের লালচে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিন। চাইলে সামান্য হলুদ মিশিয়ে ৫-৭ মিনিট হালকা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখতে পারেন। এতে বিচি দ্রুত সিদ্ধ হবে এবং রান্নার সময় আরও নরম হবে।

এরপর একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। এবার হলুদ, মরিচ, ধনে, জিরা ও প্রয়োজনমতো লবণ সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে সুগন্ধ বের করে নিন।

মসলা থেকে তেল আলাদা হতে শুরু করলে মুরগির মাংস দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে কষাতে থাকুন। মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এলে সেদ্ধ করা কাঁঠালের বিচি যোগ করুন। মাংস ও বিচি একসঙ্গে আরও কয়েক মিনিট কষিয়ে নিন, যাতে মসলার স্বাদ ভেতরে ভালোভাবে ঢুকে যায়।

এরপর ঝোলের জন্য প্রায় ২ কাপ গরম পানি ঢেলে কড়াই ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না মুরগির মাংস ও কাঁঠালের বিচি পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোল মাখা-মাখা হয়ে আসে। শেষে তেল ওপরে ভেসে উঠলে চুলা বন্ধ করে নামিয়ে নিন। গরম গরম ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মুরগি ও কাঁঠালের বিচির ঝোল।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()