সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৩ নভেম্বর ২০২৬
ঢাকা২২°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৪%বাতাস ৭ কিমি/ঘ

পাকিস্তানের আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের চা-খাদ্যপণ্যের প্রদর্শনী

করাচি এক্সপো সেন্টারে শুরু হওয়া চতুর্থ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশ চা বোর্ড, বাপা ও প্রাণ অংশ নিয়েছে; মেলা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

পাকিস্তানের বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) উদ্যোগে আজ করাচি এক্সপো সেন্টারে শুরু হয়েছে চতুর্থ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনী-২০২৬। 'হার্ভেস্টিং ইনোভেশন, কাল্টিভেটিং সাসটেইনেবিলিটি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত।

এতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ উপ হাইকমিশন, করাচির ব্যবস্থাপনায় অংশ নিয়েছে বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাদ্য সমিতি (বাপা) এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ। বাংলাদেশ চা বোর্ডের অধীনে মেলায় চা বোর্ডের নিজস্ব চা, ইস্পাহানি টি,আবুল খায়ের লিঃ, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, ফিনলে, কাজী এন্ড কাজী, হালদা ভ্যালী'র মানসম্পন্ন চা প্রদর্শিত হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে মূল মেলার উদ্বোধন করেন পাকিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত প্রধানমন্ত্রীর সমন্বয়কারী রানা ইহসান আফজাল খান। বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত।

এসময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক মাহমুদা খাতুন, বাংলাদেশ উপ হাইকমিশনের প্রথম সচিব মো. মনজুর হোসেন, করাচিতে পাকিস্তানের সরকারি দফতরের কর্মকর্তা, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদর্শক এবং অন্যান্য অংশগ্রহণকারী।

এবারের মেলায় বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে আগত প্রায় ৫০০ জনের অধিক আন্তর্জাতিক ক্রেতা, প্রতিনিধি এবং আন্তর্জাতিক প্রদর্শক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রদর্শনীতে কৃষিজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, দুগ্ধজাত পণ্য, মৎস্য, মসলা, ফলমূল, শাকসবজি, ভোজ্যতেল এবং আধুনিক কৃষি প্রযুক্তিসহ মোট ২০টি প্রধান খাতের পণ্য ও সেবা প্রদর্শিত হচ্ছে।

মেলায় অংশগ্রহণের মাধ্যমে পাকিস্তানসহ অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সংযোগ বৃদ্ধি, বিভিন্ন দেশের উৎপাদক ও রপ্তানিকারকদের সঙ্গে সম্পর্ক সৃষ্টি, আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি (বিটুবি) মিটিং এ অংশগ্রহণ এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিশেষ সুযোগ সৃষ্টি হবে।

এ প্রদর্শনীর প্রথম তিনদিন (২৩-২৫ নভেম্বর) শুধু ব্যবসায়িক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারিত থাকবে এবং শেষদিন ২৬ নভেম্বর সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত করে দেওয়া হবে।

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

বোরো ছেড়ে ভুট্টায় ঝুঁকছেন মিঠামইন-অষ্টগ্রামের হাওরের চাষিরা

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন ও অষ্টগ্রামে কম খরচ, কম সেচ আর কম রোগবালাইয়ের কারণে বোরো ছেড়ে ভুট্টা চাষ বাড়ছে; এবার দুই উপজেলায় লক্ষ্যমাত্রা ৩ হাজার ৬২৫ হেক্টর।

দৈনিক বাংলা২৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাদারীপুরে খেজুর গাছ কমছে, পেশা ছাড়ছেন গাছিরা

একসময় মাদারীপুরের প্রায় ১২ লাখ খেজুর গাছ থেকে মৌসুমে প্রায় ১৮ কোটি টাকার গুড় হতো। গাছ কমে যাওয়ায় সেই শিল্প এখন সংকটে, জীবিকা বদলাচ্ছেন গাছিরা।

এগ্রিকেয়ার২৪২৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
জাপানের কৃষিতে বাংলাদেশি শ্রমিক এক বছরে বেড়েছে ১২৭ শতাংশবিশ্ব

জাপানের কৃষিতে বাংলাদেশি শ্রমিক এক বছরে বেড়েছে ১২৭ শতাংশ

জাপানের ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সির হিসাবে চলতি বছরের জুনে দেশটির কৃষি খাতে টাইপ-১ দক্ষ কর্মী হিসেবে কাজ করছেন ৩৩৪ বাংলাদেশি, যা আগের বছরের চেয়ে ১২৭ শতাংশ বেশি।

এগ্রিকেয়ার২৪২৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)