সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

কামড়ের পর জীবিত রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ীর পাংশায় বিষধর রাসেল ভাইপার ছোবল দেয় মো. হেলাল বিশ্বাস (৩৫) নামের এক কৃষককে। পরে সাপটিকে জীবিত ধরে একটি বয়ামে ভরে হাসপাতালে নিয়ে আসেন তিনি।

পরিবেশ

রাজবাড়ীর পাংশায় বিষধর রাসেল ভাইপার ছোবল দেয় মো. হেলাল বিশ্বাস (৩৫) নামের এক কৃষককে। পরে সাপটিকে জীবিত ধরে একটি বয়ামে ভরে হাসপাতালে নিয়ে আসেন তিনি।

শুক্রবার ( ২৮ নভেম্বর) সকালে উপজেলার হাবাসপুরের শাহ মীরপুর পদ্মার চরে এই ঘটনা ঘটে। কৃষক হেলাল বিশ্বাস শাহ মীরপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সকালে পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করার সময় কৃষক হেলাল বিশ্বাসে‌ পায়ে ছোবল দেয় একটি সাপ। পরে আশপাশে থাকা অন্য কৃষকরা একত্রিত হয়ে সাপটি ধরে এক‌টি প্লাস্টিকের বয়ামে ভরে দ্রুত তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আসার পর জানা যায়, সাপ‌টি বিষধর রাসেল ভাইপার।

সাপে কাটা কৃষকের চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, খবর পেয়ে দ্রুত তা‌কে পাংশা হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ডাক্তাররা নিয়‌মিত রোগীর খোঁজ-খবর রাখছে।

পাংশা উপ‌জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এবাদত হোসেন বলেন, সাপটি দ্রুত শনাক্ত করতে পারার কারণে আমাদের চি‌কিৎসা দিতে সহজ হয়েছে। তার ‌চি‌কিৎসা চলছে এবং তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।

রুবেলুর রহমান/কেএইচকে/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()