সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

কামড়ানোর পর মরা সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগী

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামে সাপের কামড়ে রায়হান উদ্দিন (৩২) নামে এক যুবক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ওই রোগীর সঙ্গে মৃত সাপটিকেও হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনেরা।

পরিবেশ

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামে সাপের কামড়ে রায়হান উদ্দিন (৩২) নামে এক যুবক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ওই রোগীর সঙ্গে মৃত সাপটিকেও হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনেরা।

ভুক্তভোগী রায়হান উদ্দিন আন্দুলবাড়ীয়া উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। রোববার (১১ জুন) রাত ৯টার উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন তিনি।

এদিকে রাতে সাপ নিয়ে ওই যুবকের পরিবারের সদস্যরা হাসপাতালে হাজির হলে হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা মরা সাপটি দেখতে ভিড় জমান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান বলেন, রোগীর স্বজনরা রোগীসহ একটি মৃত সাপ সঙ্গে করে নিয়ে আসেন। প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে গতরাত থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি এখন শঙ্কামুক্ত।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম বলেন, প্রাথমিক চিকিৎসাতে তিনি (রায়হান) সুস্থ হয়ে গেছেন। অলরেডি তিনি হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে গেছেন।

এদিকে সাপটি সম্পূর্ণ নির্বিষ ছিল বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন 'পানকৌড়ি'র প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ।

তিনি বলেন, সাপটির নাম ঘরগিন্নী বা ঘরচিতি (Common Wolf Snake)। টিকিটিকি বা পোকামাকড় খাওয়ার জন্য এরা মূলত ঘরে প্রবেশ করে থাকে। ভয়ের কিছু নেই। প্রাথমিক চিকিৎসায় রোগী সুস্থ হয়ে যাবেন।

রায়হান উদ্দিন বলেন, রাতে বাড়িতে আমি এশার নামাজ পড়ছিলাম। এ সময় সাপটি আমার ঘরে ঢুকে ডান পায়ে কামড় দেয়। এরপর পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তারা চিকিৎসার সুবিধার্থে সাপটি মেরে চিকিৎসকের কাছে নিয়ে আসেন। পরে আমি জেনেছি সাপটি নির্বিষ ছিল৷ আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছি।

হুসাইন মালিক/এফএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()