সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

কাঁচা আম দিয়ে যেভাবে তৈরি করবেন আমসত্ত্ব

কাঁচা আমের জুস থেকে শুরু করে ভর্তা, আচার সবারই কমবেশি প্রিয়। সারাবছর তো কাঁচা আম পাওয়া যায় না। তাই বছরের এ সময় এলেই আমের আচার তৈরির হিরিক পড়ে যায়। তবে সারা বছর আচার সংরক্ষণ করে রাখা ততটাও সহজ নয়।

ফল

কাঁচা আমের জুস থেকে শুরু করে ভর্তা, আচার সবারই কমবেশি প্রিয়। সারাবছর তো কাঁচা আম পাওয়া যায় না। তাই বছরের এ সময় এলেই আমের আচার তৈরির হিরিক পড়ে যায়। তবে সারা বছর আচার সংরক্ষণ করে রাখা ততটাও সহজ নয়।

কারণ নিয়ম করে আচারে রোদ না লাগালে তাতে ছত্রাক পড়ে যায়। বিভিন্ন স্বাদের আমের আচারের মধ্যে আমসত্ত্ব সবার কাছেই প্রিয়। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বছরভর কাঁচা আমের স্বাদ নেওয়া যায় আমসত্ত্বের। কীভাবে তৈরি করবেন? রইলো রেসিপি-

উপকরণ

১. কাঁচা আম ৪-৫টি২. চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ ৩. চিনি ১ কাপ ৪. লবণ স্বাদ অনুযায়ী৫. চিনি পরিমাণমতো৬. ভাজা জিরার গুঁড়া ১ টেবিল চামচ৭. ফুড কালার (সবুজ) সামান্য ও৮. তেল সামান্য।

পদ্ধতি

প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিন। আঁটি বাদ দিয়ে ছোট টুকরো করে আম সেদ্ধ করে রাখুন। এবার সেদ্ধ করা আম ছাঁকনি দিয়ে ছেঁকে ক্বাথ বের করে নিন।

এরপর প্যানে কাঁচা আমের ক্বাথ, চিলি ফ্লেক্স, লবণ, বিট লবণ, চিনি, জিরার গুঁড়া ও খাবার রং সবকিছু দিয়ে ভালো করে জ্বাল দিন। মিশ্রণের ঘনত্ব বুঝে গ্যাস বন্ধ করে দিন।

এবার যে প্লেটে আমসত্ত্ব শুকাতে দেবেন, তার মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিন। বেশ খানিকটা ক্বাথ ঢেলে তা প্লেটে ভালো করে ছড়িয়ে দিন। খেয়াল রাখবেন আমের ক্বাথের স্তর যেন খুব পুরু না হয়ে যায়। তাহলে শুকাতে সময় লাগতে পারে।

আমের ক্বাথ ছড়িয়ে দেওয়া থালাগুলো এমন জায়গায় রাখতে হবে, যেখানে বাতাস লাগবে। ২-৩ দিন এভাবে রেখে দিলেই কাঁচা আমের আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। এবার ছুরি দিয়ে ইচ্ছেমতো কেটে বায়ুরোধী পাত্রে তুলে রেখে দিন।

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()