সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

যশোর রোডের শতবর্ষী ৩ শতাধিক গাছ কাটার আদেশ, পরিবেশবাদীদের বিক্ষোভ

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে বনগাঁ পেট্রাপোল স্থলবন্দর পর্যন্ত যশোর রোড সম্প্রসারণের জন্য রাস্তার দুই পাশে থাকা শতাব্দী প্রাচীন গাছ কাটার প্রতিবাদে রাস্তায় নেমেছেন 'যশোর রোড গাছ বাঁচাও কমিটি'র সদস্যরা। তাদের দাবি, ঐতিহ্যবাহী এ সড়কের দু'পাশে থাকা প্রত্যেকটি গাছকে হেরিটেজ ঘোষণা করতে হবে।

পরিবেশ

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে বনগাঁ পেট্রাপোল স্থলবন্দর পর্যন্ত যশোর রোড সম্প্রসারণের জন্য রাস্তার দুই পাশে থাকা শতাব্দী প্রাচীন গাছ কাটার প্রতিবাদে রাস্তায় নেমেছেন 'যশোর রোড গাছ বাঁচাও কমিটি'র সদস্যরা। তাদের দাবি, ঐতিহ্যবাহী এ সড়কের দু'পাশে থাকা প্রত্যেকটি গাছকে হেরিটেজ ঘোষণা করতে হবে।

যশোর রোড সম্প্রসারণ ও পাঁচটি রেলওয়ে লেভেল ক্রসিংয়ের ওভারব্রিজ তৈরির জন্য ২০১৮ সালে ৩৫৬টি শতাব্দী প্রাচীন গাছ কাটার আদেশ দেন কলকাতা হাইকোর্ট। সেই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন 'যশোর রোড গাছ বাঁচাও কমিটি'র সদস্যরা। এরপর দেশটির শীর্ষ আদালত গত ৮ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে কিছু শর্তসাপেক্ষে শতবর্ষী গাছগুলো কেটে ফেলার নির্দেশ দেন।

আরও পড়ুন>> দর্শনা-গেদে স্থলবন্দরের উন্নয়নে বড় বিনিয়োগ করবে ভারত

সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, একটি গাছের পরিবর্তে পাঁচটি গাছ লাগাতে হবে। যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ কিছু গাছ এরই মধ্যে নষ্ট হয়ে যায়। বর্তমানে ৩৫৬টি গাছের মধ্যে ৩০৬টি গাছ টিকে রয়েছে।

সেই শতাব্দী প্রাচীন গাছগুলোকে রক্ষার দাবিতে রাস্তায় এবার নেমেছেন যশোর রোড গাছ বাঁচাও কমিটি সদস্যরা। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসকের কাছে ডেপুটেশনও জমা দিয়েছেন তারা।

আরও পড়ুন>> গরম থেকে বাঁচতে দার্জিলিং-কার্শিয়াং ছুটছে মানুষ

এদিন বারাসত স্টেশন থেকে যশোর রোড গাছ বাঁচাও কমিটির মিছিল শুরু হয়। এরপর মিছিলটি কে কে মিত্র রোড, চাপাডালি মোড় টেলিফোন এক্সচেঞ্জ মোড় হয়ে জেলা প্রশাসকের দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। তারপর জেলা প্রশাসকের কাছে ডেপুটেশন জমা দেন বৃক্ষপ্রেমীরা।

যশোর রোড গাছ বাঁচাও কমিটির অনির্বাণ দাশ বলেন, আমরা দীর্ঘদিন ধরে লড়ছি। বহুবার বলেছি, যশোর রোডের ওপর যে গাছের ডাল ভেঙে পরতে পারে, সেই গাছের ডালগুলো কেটে দেওয়া হোক বা যে গাছ মারা গেছে সেগুলো কেটে ফেলা হোক। আর যেসব গাছ বাঁচানো সম্ভব, সেগুলোকে বাঁচাতে সরকার পদক্ষেপ নিক।

আরও পড়ুন>> হঠাৎ বাংলাদেশিদের নিয়ে স্মৃতিকাতর মমতা

তিনি আরও বলেন, এই গাছগুলো না কেটে, এই রাস্তা চওড়া না করে কীভাবে উন্নয়ন করা যায়, তার একটা বিকল্প পথ দিয়েছি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()