সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

জনাথনের বয়স এখন ১৯০ বছর!

দীর্ঘজীবী প্রাণীদের মধ্যে অন্যতম কচ্ছপ। গ্যালাপাগোস জায়ান্ট টরটয়েজ প্রজাতির কচ্ছপ বাঁচে গড়ে ১৯০ বছর। ২০২২ সালে বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপ জনাথন এবার ১৯০ বছরে পা রেখেছে। সে হিসাবে দুই শতাব্দী পার করতে চলেছে জনাথন।

পরিবেশ

দীর্ঘজীবী প্রাণীদের মধ্যে অন্যতম কচ্ছপ। গ্যালাপাগোস জায়ান্ট টরটয়েজ প্রজাতির কচ্ছপ বাঁচে গড়ে ১৯০ বছর। ২০২২ সালে বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপ জনাথন এবার ১৯০ বছরে পা রেখেছে। সে হিসাবে দুই শতাব্দী পার করতে চলেছে জনাথন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখা জনাথন এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক প্রাণী। এর আগে প্রাচীন চেলোনিয়ান ১৮৮ বছর বেঁচে ছিল। ১৮৩২ থেকে ২০২২ সালেও এই ভূমি কচ্ছপটি দিব্যি ভালো আছে।

কচ্ছপের এত বেশি আয়ু হওয়ার রহস্য কী তা নিয়ে বিজ্ঞানীদের গবেষণার যেন শেষ নেই। মূলত কচ্ছপের বিপাক ক্রিয়া খুব ধীরগতির। তাদের শক্তিও ক্ষয় হয় ধীরগতিতে।

অনেক গবেষক বলছেন, প্রাণীর বিপাক প্রক্রিয়া যত দ্রুত, তার আয়ু তত কম। তাদের বিশ্বাস, প্রাণীদেহের মৌলিক কিছু উপাদান (যেগুলো কোষের মৃত্যুর জন্য দায়ী) ও স্থিতিহীন অণুর (যেগুলো শরীরে শক্তি জোগায়) সঙ্গে বিপাক প্রক্রিয়ার সম্পর্ক আছে। এই সূত্র ধরে এগোলে কচ্ছপের দীর্ঘায়ুর একটা সমাধান অবশ্য মেলে। ধীর বিপাক প্রক্রিয়ার কারণে কচ্ছপের শক্তি খরচ হয় কম। আর এ কারণে কোষের মৃত্যুর হারও যায় কমে।

কচ্ছপের সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। এর খোলসের দিকে তাকালেই তা পরিষ্কার হয়ে যায়। দৈত্যাকার কচ্ছপগুলোর আবাস এমন সব জায়গায়, যেখানে সাধারণত মানুষের আনাগোনা খুব কম। ফলে এদের জীবনের ঝুঁকিও নেই বললেই চলে।

মজার ব্যাপার হলো, প্রজননের ব্যাপারে তরুণ কচ্ছপই মূল ভূমিকা রাখে। একটু বয়স হলেই প্রজনন-সংশ্লিষ্ট কোনো কিছুর সাতে-পাঁচে থাকে না বুড়োরা।

সূত্র: জিও নিউজ, সিএনএন

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()