সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

জমজমাট গাবতলীর কোরবানির পশুর হাট

একদিন পরই পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার কোরবানিকে কেন্দ্র করে এরইমধ্যে জমে উঠেছে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলী।

লাইভস্টক

একদিন পরই পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার কোরবানিকে কেন্দ্র করে এরইমধ্যে জমে উঠেছে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলী।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে রাজধানীজুড়ে টানা বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে যায় পুরো হাট। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়লেও থেমে নেই ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা গরু, মহিষ ও ছাগলে সরগরম পুরো হাট। ক্রেতারা খুঁজছেন তাদের পছন্দের কোরবানির পশু।

গাবতলীর পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

একের পর এক পশু কিনে ঘরে ফিরছেন নগরীর মানুষজন। হাসিল ঘরের সামনেও জমেছে ভিড়। হাটের বাইরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা কোরবানির পশুবাহী গাড়ি দাঁড়ানো। বাজারজুড়ে কঠোর নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

টাঙ্গাইল থেকে তিনটি গরু নিয়ে গাবতলীর হাটে এসেছেন হামজা শেখ। তিনি বলেন, 'দুইটা গরু বিক্রি করেছি। আর একটা আছে। আজ মোটামুটি ক্রেতার উপস্থিত বেশ ভালো।'

পশু নিয়ে নাটোর থেকে গাবতলী হাটে এসেছেন ব্যাপারী হান্নান। তিনি বলেন, 'ক্রেতা মোটামুটি ভালোই আছে। আমরা এখনো গরু গাড়ি থেকে নামাতে পারিনি। বৃষ্টির কারণে গরু নামাতে দেরি। ক্রেতার উপস্থিত যেমন দেখছি আশা করি গরুগুলো বিক্রি হয়ে যাবে।'

গরু কিনে নিয়ে বাসায় ফিরছেন ইদ্রিস। তিনি বলেন, 'বৃষ্টি আর কাদায় অবস্থা খারাপ। বাজেটের মধ্যে গরু কিনতে পেরেছি। এখন কোনো ঝামেলা ছাড়া বাসায় ফিরতে পারলেই হয়।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()