সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

ঝিনাইদহে মেছো বিড়াল হত্যায় দুজনকে গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামে মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা ও হত্যার পর ঝুলিয়ে রাখার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামে মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা ও হত্যার পর ঝুলিয়ে রাখার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন ঝিনাইদহ সদর উপজেলার খেদাপাড়া গ্রামের ইজিবাইকচালক জাহিদুল ইসলাম (৩৫) ও খড়াশুনি গ্রামের মোশারফ হোসেন (৬০)।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্ব) বন্যপ্রাণী হত্যার অভিযোগে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন যশোর শার্শা ওয়াইল্ড লাইফ কন্ট্রোল ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের কাদিপুর এলাকায় পিটিয়ে একটি মেছো বিড়াল মারা হয়। পরে ইজিবাইকচালক জাহিদুল ইসলাম তার গাড়িতে করে মৃত বিড়ালটিকে বাজারে ইজিবাইক স্ট্যান্ডে নিয়ে যান। সেখানে একটি দোকানের সামনে খুঁটির সঙ্গে বেঁধে গলায় ফুলের মালা দেন। এমনকি মরা মেছো বিড়ালের মুখে সিগারেট ও সামনে চায়ের কাপ রেখে দেওয়া হয়। সেখানে একটি লাঠিতে লাগানো কাগজে 'মুক্তিযোদ্ধা' লেখা ছবি তোলেন জাহিদুল ইসলাম।

পরে এ-সংক্রান্ত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এটা দেখে বন বিভাগের সব ইউনিটের কর্মকর্তারা শুক্রবার ঘটনাস্থলে যান। তারা সরেজমিন তদন্ত করে থানায় অভিযোগ দেন।

আঞ্চলিক বন সংরক্ষক জহির আকন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে সেখানে কর্মকর্তাদের পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতার করেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম হাওলাদার বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তার লিখিত অভিযোগের পর দুজনকে গ্রেফতার করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()