সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

ঝিনাইদহে বাচ্চা সংকটে মুরগিশূন্য অধিকাংশ খামার

ঝিনাইদহে মুরগির বাচ্চার সংকট দেখা দিয়েছে। বেশি দামেও সহজে মিলছে না বাচ্চা। ফলে জেলার অধিকাংশ খামার খালি পড়ে আছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। মুরগির দাম বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা।

লাইভস্টক

ঝিনাইদহে মুরগির বাচ্চার সংকট দেখা দিয়েছে। বেশি দামেও সহজে মিলছে না বাচ্চা। ফলে জেলার অধিকাংশ খামার খালি পড়ে আছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। মুরগির দাম বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা।

খামারিরা জানান, বড় বড় কোম্পানি থেকে নতুন বাচ্চা আসছে না। বাচ্চা সংকটে বেশ কিছুদিন ধরে খামার খালি পড়ে আছে। তবে প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, মুরগির কোনো সংকট নেই। শিগগির দামও কমে যাবে।

ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতী গ্রামে মোহাম্মদ আলীর বাড়ি গিয়ে দেখা যায়, দুটি খামার আছে তার। একটির মুরগি বড় হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই বিক্রির উপযোগী হবে। তবে মুরগির বাচ্চার না পাওয়ায় অপর খামারটি প্রস্তুত অবস্থায় বেশকিছু দিন খালি পড়ে আছে।

খামারি মোহাম্মদ আলী বলেন, 'বড় বড় মুরগির বাচ্চা উৎপাদনকারী খামারিরা সিন্ডিকেট করে আমাদের বাচ্চা দিচ্ছে না। দু-এক জায়গায় মিললেও দাম অতিরিক্ত বেশি। আবার প্রতি মাসেই খাবারের দাম বাড়ায় কোম্পানিগুলো। এক কথায় খামারি ও মুরগির খাবার সিন্ডিকেটের হাতে আমরা বন্দি। ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে। এর প্রভাব পড়ছে ভোক্তাদের ওপর।'

আরেক খামারি মুন্না মিয়া বলেন, 'মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে না। অল্পসংখ্যক কিছু বাচ্চা পাওয়া গেলেও প্রতি পিচ ৬৮ টাকা দরে নেওয়া হচ্ছে। খামারে সব সময় লাইট ও ফ্যান চালাতে হয়। কিন্তু দুদফায় বিদ্যুতের দামও বেড়েছে। আবার খাবারের দামও অনেক বেশি। এছাড়া কিছু বাচ্চা মারা যায়। তাই এত টাকা দিয়ে বাচ্চা কিনতে চাচ্ছেন না অনেক খামারি।'

ঝিনাইদহ পৌর শহরের মুরগি বিক্রেতা মানিক মিয়া বলেন, 'দাম বেশি হলেও বাজারে মুরগির চাহিদা প্রচুর আছে। খামারগুলোতে একেবারেই মুরগি নেই এটা ভুল। তবে চাহিদা অনুযায়ী কিছুটা কম মুরগি পাচ্ছি আমরা।'

নাম প্রকাশে অনিচ্ছুক মুরগির বাচ্চা বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট একজন বলেন, 'আমরা লাখ লাখ টাকা বিনিয়োগ করে রেখেছি। কিন্তু কোম্পানিগুলো বাচ্চা দিচ্ছে না। কোম্পানিগুলো বড় বড় খামার খুলে সেখানে বাচ্চা দিচ্ছে। আর ক্ষুদ্র খামারিদের ও ব্যবসায়ীদের বাচ্চা দিচ্ছে না। স্থানীয় বাচ্চা উৎপাদনকারী কিছু খামারি বাচ্চা দিলেও দাম রাখছে অনেক বেশি।'

তবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার সরকারের দাবি, আপাতত মুরগির কোনো সংকট নেই। তবে কিছুদিন আগে বাচ্চার দাম বেশি থাকায় অনেকেই মুরগি খামারে উঠাননি। এখন আবার দাম কমেছে। সবাই খামারে মুরগি ওঠানো শুরু করেছে। শিগগির বাজারেও মুরগির দাম কমে যাবে বলে আশা করছি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()