সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

ঝালকাঠিতে ফলদের চাহিদা বেশি

ঝালকাঠিতে বর্ষা মৌসুমের শেষের দিকে গাছের চারা বিক্রির ধুম চলছে। চাহিদামতো বিক্রি হওয়ায় বিক্রেতারাও খুশি। এ সময়ে গাছের চারা লাগানোর উপযুক্ত সময় হওয়ায় ক্রেতারা পছন্দের চারা কিনছেন। বাড়ির আশেপাশে এবং চাষিরা বাগানে এ চারা রোপণ করেন।

পরিবেশ

ঝালকাঠিতে বর্ষা মৌসুমের শেষের দিকে গাছের চারা বিক্রির ধুম চলছে। চাহিদামতো বিক্রি হওয়ায় বিক্রেতারাও খুশি। এ সময়ে গাছের চারা লাগানোর উপযুক্ত সময় হওয়ায় ক্রেতারা পছন্দের চারা কিনছেন। বাড়ির আশেপাশে এবং চাষিরা বাগানে এ চারা রোপণ করেন।

ঝালকাঠি জেলা শহরে সাপ্তাহিক হাট সোমবার ও বৃহস্পতিবার। শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকার বাসন্ডা ব্রিজের নিচে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিক্রির হাট বসে। স্বরূপকাঠি উপজেলার নার্সারি থেকে নৌপথে চারা সরবরাহ করা হয়। ক্রেতা, বিক্রেতা, পাইকার, চাষি, ব্যবসায়ীসহ বিপুল লোকের সমাগম ঘটে। চাহিদামতো চারা কিনে নেন তারা। আকার এবং মানভেদে দাম রাখা হয়।

বিক্রেতা আলী আকবরসহ কয়েকজন জানান, নলছিটিতে সাপ্তাহিক হাট রোববার ও বুধবার। উপজেলার সুগন্ধা নদীর তীর সংলগ্ন পুরোনো স্টিমারঘাট এলাকায় চারা নিয়ে আসেন বিক্রেতারা। হাটের দিন ক্রেতা ও বিক্রেতা মিলে শতশত লোকের সমাগম ঘটে। বিক্রিও হয় লাখ টাকার গাছের চারা।

আরও পড়ুন: গাছ যেভাবে মানুষের উপকার করে

রাজাপুর উপজেলার সবচেয়ে বড় হাট বাগড়ি। প্রতি সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার হাট বসে। বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুরের এ হাটে বিভিন্ন স্থান থেকে নৌ ও সড়ক পথে নানা প্রজাতির গাছের চারা বেচাকেনা হয়। ক্রেতারা জানান, এখানে মূলত আম, আমড়া, কাঁঠাল, লেবু, পেয়ারা, মেহগনি ও চাম্বুল গাছের চারা বেশি বিক্রি হয়। এছাড়া ওষুধি গাছের চারাও পাওয়া যায়। প্রতিটি গাছের চারা সর্বনিম্ন ৩০ টাকা থেকে শুরু করে আকার ও মান অনুযায়ী ৩ হাজার টাকায়ও বিক্রি হয়। বনজ গাছের চেয়ে ফলদ গাছের দাম ও চাহিদা অনেক বেশি।

বিক্রেতা আকবর আলি বলেন, 'প্রায় ৩০ প্রকারের চারা আমাদের কাছে আছে। এর মধ্যে ওষুধি ও ফুল গাছের চারাসহ অন্য সব ধরনের গাছের চারা আছে। বর্ষা মৌসুমের শেষদিকে চারা রোপণ করলে মরে যাওয়ার আশঙ্কা অনেক কম থাকে। তাই ক্রেতারা মূলত এই সময়ে চারা কিনে থাকেন।'

আরও পড়ুন: কৃষ্ণচূড়ার রঙে প্রকৃতি যেন নবরূপে

নলছিটির ক্রেতা মশিউর রহমান বলেন, 'হাট নদীর তীরবর্তী হওয়ায় বিক্রেতারা চারাগুলো সহজে পরিবহন করেন। ফলে চারাগুলো সতেজ থাকে। আমরাও কিনে নদীপথে পরিবহন করতে পারি। এতে গাছের চারার গোড়ার মাটিগুলো শক্ত থাকে। চারাগুলা রোপণের পর মরে যাওয়ার আশঙ্কা অনেক কম থাকে।'

জেলা বন কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম বাকলাই বলেন, 'জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত গাছের চারা রোপণের উপযুক্ত সময়। এখন হাটগুলোতে বেশ ভালো চারা বিক্রি হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে বনায়নের কোনো বিকল্প নেই। সমতলের অন্য জেলার তুলনায় এ জেলায় বনায়নের পরিমাণ অনেক বেশি। আমাদের উচিত বেশি বেশি ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা।'

মো. আতিকুর রহমান/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()