সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

জানেন কি খাসির মাংসেরও ভর্তা হয়? রইলো রেসিপি

জানেন কি খাসির মাংস মানেই শুধু ঝোল বা কষা নয়, এর ভর্তাও হতে পারে? ভাবতে অবাক লাগলেও গ্রামবাংলার রান্নাঘরে এই ভর্তার আলাদা একটা ইতিহাস আর স্বাদ আছে। ধোঁয়া ওঠা সেদ্ধ মাংস, কাঁচা মরিচের ঝাঁঝ, পেঁয়াজ-রসুনের তীব্র গন্ধ আর সরিষার তেলের ছোঁয়ায় তৈরি এই ভর্তা একবার খেলে ভুলে থাকার নয়। যারা নতুন স্বাদের খোঁজে

শাকসবজি

জানেন কি খাসির মাংস মানেই শুধু ঝোল বা কষা নয়, এর ভর্তাও হতে পারে? ভাবতে অবাক লাগলেও গ্রামবাংলার রান্নাঘরে এই ভর্তার আলাদা একটা ইতিহাস আর স্বাদ আছে। ধোঁয়া ওঠা সেদ্ধ মাংস, কাঁচা মরিচের ঝাঁঝ, পেঁয়াজ-রসুনের তীব্র গন্ধ আর সরিষার তেলের ছোঁয়ায় তৈরি এই ভর্তা একবার খেলে ভুলে থাকার নয়। যারা নতুন স্বাদের খোঁজে থাকেন বা ভর্তা প্রেমী, তাদের জন্য পাঠার মাংসের ভর্তা হতে পারে একেবারে ভিন্নরকম এক চমক। চলুন জেনে নেওয়া যাক এই অনন্য ভর্তার রেসিপি।

প্রথমেই খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে আদা-রসুন বাটা, লবণ, গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিন। মাংস ভাল করে সেদ্ধ হয়ে গেলে তা ভালোভাবে থেঁতো করে নিন। এবার কড়াইতে তেল আর ঘি গরম করে জিরে, শুকনো মরিচ কুচি, তেজপাতা আর কারিপাতা ফোড়ন দিন।

এরপর কড়াইয়ে মাংস, কাঁচামরিচ কুচি, গরমমশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল বেরিয়ে এলে তাতে মিশিয়ে দিন তেঁতুলের ক্বাথ আর ধনেপাতাকুচি। সবশেষে লবণ চেক করে প্রয়োজনে তাতে স্বাদমতো লবণ আর চিনি দিয়ে মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো ভিন্ন স্বাদের খাসির মাংসের ভর্তা।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()