সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচি বয়কট করলেন বিএনপিপন্থি সিনেটররা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪১তম সিনেট অধিবেশন শুরু হওয়ার আগে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই কর্মসূচিকে 'লোক-দেখানো' আখ্যা দিয়ে বয়কট করেছেন বিএনপিপন্থি সিনেট সদস্যরা।

পরিবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪১তম সিনেট অধিবেশন শুরু হওয়ার আগে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই কর্মসূচিকে 'লোক-দেখানো' আখ্যা দিয়ে বয়কট করেছেন বিএনপিপন্থি সিনেট সদস্যরা।

শনিবার (২৯ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে অধিবেশন শুরু হয়। এর আগে বিকেল সাড়ে ৩টায় বৃক্ষরোপণ কর্মসূচি হয়।

কর্মসূচি বর্জনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন বলেন, গাছ লাগানো ও গাছ কাটা দুটিই সুচিন্তিত হওয়া উচিত। ছাত্র-শিক্ষক সবার চাওয়া ছিল মাস্টারপ্ল্যান। মাস্টারপ্ল্যান ছাড়াই এখানে গাছ লাগানো হয়েছে। এগুলো যে আগামীতে কাটা হবে না- তার নিশ্চয়তা কি উপাচার্য দিতে পারবেন? এই গাছ লাগানোর কর্মসূচি প্রহসনমূলক। সুচিন্তিতভাবে গাছ লাগাতে হবে ও তার দেখভাল করতে হবে।

তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে চলমান অধিকতর উন্নয়ন প্রকল্প নিয়ে শুরু থেকে সব অনিয়মের জন্য সিনেটে তদন্ত কমিটি গঠনের দাবি উত্থাপন করবো।

সিনেট সদস্য ও দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, মাস্টারপ্ল্যান প্রণয়ন না করে প্রাণ-প্রকৃতি ধ্বংস করে নির্বিচারে গাছ কেটে এভাবে লোক দেখানো বৃক্ষরোপণ প্রশাসনের স্ববিরোধিতা। এই কর্মসূচি পালনের জন্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। একজন নিম্নপদস্থ কর্মকর্তার মাধ্যমে আমাদের জানানো হয়েছে। আমরা মনে করি, এটা আমাদের সঙ্গে তামাশা। তাই আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি বর্জন করেছি।

জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()