সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

ইনডোর প্লান্টে চাল ধোয়া পানি কতটা উপকারী

ঘরের গাছের যত্নে রান্নাঘরের ফেলে দেওয়া কিছু উপকরণও কাজে লাগানো যায়। তার মধ্যে চাল ধোয়া পানি বা ভাতের মাড় বেশ পরিচিত একটি ঘরোয়া উপায়। চাল ধোয়ার পানিতে সামান্য পরিমাণে স্টার্চ ও কিছু খনিজ উপাদান থাকতে পারে, যা মাটিতে জৈব পদার্থ যোগ করতে সহায়তা করতে পারে।

রান্নাবান্না

ঘরের গাছের যত্নে রান্নাঘরের ফেলে দেওয়া কিছু উপকরণও কাজে লাগানো যায়। তার মধ্যে চাল ধোয়া পানি বা ভাতের মাড় বেশ পরিচিত একটি ঘরোয়া উপায়। চাল ধোয়ার পানিতে সামান্য পরিমাণে স্টার্চ ও কিছু খনিজ উপাদান থাকতে পারে, যা মাটিতে জৈব পদার্থ যোগ করতে সহায়তা করতে পারে।

তবে তাই বলে সব গাছের গোড়ায় ইচ্ছেমতো চাল ধোয়া পানি বা ভাতের মাড় ঢেলে দেওয়া ঠিক নয়। বিশেষ করে ইন্ডোর প্লান্টের ক্ষেত্রে অতিরিক্ত পানি জমে গেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। তাই কোন গাছে কীভাবে ব্যবহার করবেন, তা জানা জরুরি।

ঘরের সৌন্দর্য বাড়াতে অনেকেই পিস লিলি রাখেন। সবুজ পাতার সঙ্গে সাদা ফুলের এই গাছটি সঠিক পরিচর্যা পেলে বেশ সুন্দরভাবে বেড়ে ওঠে। পিস লিলির মাটিতে মাঝে মাঝে পরিষ্কার চাল ধোয়া পানি ব্যবহার করা যেতে পারে। তবে টবে পানি জমে থাকলে চলবে না। মাটি ও গাছের অবস্থার ওপর নির্ভর করে পরিমিত পরিমাণে ব্যবহার করাই ভালো।

অল্প যত্নেই বেড়ে ওঠে বলে মানিপ্লান্ট বা পোথোস ঘর ও অফিসের অন্যতম জনপ্রিয় ইনডোর প্লান্ট। মাটিতে লাগানো মানিপ্লান্টের ক্ষেত্রে মাঝে মাঝে চাল ধোয়া পানি দেওয়া যেতে পারে। সপ্তাহে একদিন মানিপ্লান্টের গোড়ায় ভাতের মাড় দিলে গাছের পাতা সহজ হলুদ হবে না। মানিপ্লান্টের পাশাপাশি যে কোনো পোথোসের টবে চাল ধোয়ার পানি ঢালতে পারেন।

স্নেকপ্লান্ট তুলনামূলকভাবে কম পানি সহ্য করতে পারে। এই গাছের ক্ষেত্রে অতিরিক্ত পানি দেওয়া বরং বিপজ্জনক হতে পারে। তাইই ১০-১৫ দিন ছাড়া একবার স্নেকপ্লান্ট চাল ধোয়া পানি দিতে পারেন। এই পানি স্নেকপ্লান্টের ক্ষেত্রে সারের কাজ করবে। তবে মাটি শুকনো হওয়ার পরই পানি দিতে হবে।

চাল ধোয়া পানিকে গাছের নিয়মিত সারের বিকল্প ভাবা ঠিক নয়। কোন গাছ কতটা পানি ও পুষ্টি চায়, তা গাছের ধরন, টব, মাটি ও পরিবেশের ওপর নির্ভর করে। তাই একটি গাছে উপকারি হলেও অন্য গাছে একই ফল নাও পাওয়া যেতে পারে।

গাছের জন্য যে পানি ব্যবহার করবেন, তাতে লবণ, তেল, মসলা বা অন্য কোনো রান্নার উপাদান থাকা যাবে না। রান্না করা ভাতের এমন মাড় যাতে লবণ বা মসলা মেশানো হয়েছে, তা গাছের গোড়ায় দেওয়া উচিত নয়।

চাল ধোয়া পানি সরাসরি পাতায় স্প্রে করার বদলে মাটিতে দেওয়াই ভালো। পাতায় বারবার স্টার্চযুক্ত পানি জমে থাকলে ময়লা আটকে যেতে পারে এবং আর্দ্র পরিবেশে ছত্রাকজনিত সমস্যার ঝুঁকিও বাড়তে পারে।

ইনডোর প্লান্টে চাল ধোয়া পানি ব্যবহারের নির্দিষ্ট এক নিয়ম সবার জন্য প্রযোজ্য নয়। সাধারণভাবে মাঝে মাঝে পরিমিত পরিমাণে ব্যবহার করাই নিরাপদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গাছের মাটি শুকানোর আগেই আবার পানি না দেওয়া। টবে পানি বের হওয়ার ছিদ্র না থাকলে অতিরিক্ত পানি দেওয়ার ঝুঁকি আরও বেশি।

গাছের পাতার রং, মাটির আর্দ্রতা ও বৃদ্ধির অবস্থা দেখে প্রয়োজন অনুযায়ী যত্ন নিন। মনে রাখতে হবে, গাছ সুস্থ রাখার মূল চাবিকাঠি শুধু চাল ধোয়া পানি নয়, পর্যাপ্ত আলো, সঠিক পানি, ভালো মাটি ও প্রয়োজনীয় পুষ্টির ভারসাম্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

রান্নাবান্না

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()