সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

ইলিশের দাম কেজিতে বেড়েছে ৩০০-৪০০ টাকা

দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। আর নববর্ষে আলাদা কদর রয়েছে ইলিশের। এজন্য চাহিদা থাকে তুঙ্গে। নববর্ষ শুরু হতে এখনো প্রায় দুই সপ্তাহ দেরি। তবে তার আগেই রাজশাহীতে বেড়েছে ইলিশ মাছের দাম। হঠাৎ করেই কেজিতে ৩০০-৪০০ টাকা দাম বেড়েছে।

মৎস্য

দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। আর নববর্ষে আলাদা কদর রয়েছে ইলিশের। এজন্য চাহিদা থাকে তুঙ্গে। নববর্ষ শুরু হতে এখনো প্রায় দুই সপ্তাহ দেরি। তবে তার আগেই রাজশাহীতে বেড়েছে ইলিশ মাছের দাম। হঠাৎ করেই কেজিতে ৩০০-৪০০ টাকা দাম বেড়েছে।

বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই দাম বেড়েছে। এজন্য বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে তাদের। তবে বেচাকেনাও কম।

বুধবার (১ এপ্রিল) নগরীর সাহেববাজার, নিউমার্কেট, কোর্ট বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কয়েকদিন আগের তুলনায় ইলিশের দাম কেজিতে ৩০০-৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। ছোট আকারের ৪০০ গ্রাম ওজনের ইলিশ সপ্তাহখানেক আগে বিক্রি হয়েছে ১১০০-১২০০ টাকায়। সেই মাছ আজ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৪০০-১৬০০ টাকায়। একটু বড় ৬০০ গ্রাম ওজনের মাছের দাম উঠেছে ১৮০০-২০০০ টাকায়। আর বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০-২৬০০ টাকা কেজি।

ক্রেতারা বলছেন, ইলিশ এখন তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। অনেকেই ঐতিহ্য রক্ষার জন্য ইলিশ কিনতে এলেও উচ্চ দামের কারণে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

হায়দার রহমান নামের একজন ক্রেতা জাগো নিউজকে বলেন, ‌'প্রতিদিনই মাছের দাম বাড়ছে। বিক্রেতারা যার কাছে যেমন পাচ্ছেন, তেমন দাম নিচ্ছেন। তাদের কাছ থেকে ইলিশ কেনা খুব কঠিন। সাধারণ মানুষ ইলিশ কিনতে পারছে না। আমি নিজেও ইলিশ না কিনে বাড়ি চলে যাচ্ছি।'

সাহেব বাজারের ক্রেতা লিটন আলী বলেন, 'অন্য মাছের দাম মোটামুটি স্বাভাবিক থাকলেও ইলিশের দাম অনেক বেড়েছে। আগে যেগুলো এক হাজার টাকায় বিক্রি হতো, এখন সেগুলো ১৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পহেলা বৈশাখ এলেই চাহিদা বাড়ে। তাই দামও বাড়ে। তবে এত বেশি আগে বাড়েনি।'

ওই বাজারের বিক্রেতা নীরব আলী বলেন, '৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশ ১৪০০-১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় মাছের দাম ১৬০০ টাকা বা তার বেশি। তবে বৈশাখের আগে দাম আরও বাড়বে কি-না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রতিদিনই দাম বাড়ছে। দাম বাড়তির কারণে মাছের বিক্রিও কমেছে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()