সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

ইলিশের দাম আকাশছোঁয়া, ‘গরিবের মাছ’ পাঙাসেও অস্বস্তি

রাজধানী ঢাকার বাজারে গত কয়েকদিন মাছের সরবরাহ কমেছে। পাশাপাশি টানা বৃষ্টির কারণে ক্রেতাও কিছুটা কম। এতে ইলিশসহ সব ধরনের মাছের দাম বেড়েছে। এক কেজির চেয়ে বেশি ওজনের ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকায়। বেড়েছে গরিবের মাছ হিসেবে পরিচিত পাঙাসের দামও। বড় আকারের পাঙাস প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৮০ টা

মৎস্য

রাজধানী ঢাকার বাজারে গত কয়েকদিন মাছের সরবরাহ কমেছে। পাশাপাশি টানা বৃষ্টির কারণে ক্রেতাও কিছুটা কম। এতে ইলিশসহ সব ধরনের মাছের দাম বেড়েছে। এক কেজির চেয়ে বেশি ওজনের ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকায়। বেড়েছে গরিবের মাছ হিসেবে পরিচিত পাঙাসের দামও। বড় আকারের পাঙাস প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৮০ টাকা দরে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর নিউমার্কেটের মাছবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, ৬ কেজি ওজনের কাতলা মাছ প্রতি কেজি ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ১০ থেকে ১১ কেজির কাতলা ৮৫০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে। ছোট চিংড়ি প্রতিকেজি ৬০০ থেকে ৭০০ টাকা, ফলই ৪৫০ টাকা কেজি, পাবদা ৪৫০ টাকা ও তেলাপিয়া ২২০ কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, বাজারে বড় মাছের বিক্রি কিছুটা কম। তাছাড়া গত দুইদিন মাছের সরবরাহ কিছুটা কম থাকায় দাম কিছুটা বেড়েছে। আবার সকাল থেকে বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যাও কিছুটা কম।

ক্রেতারা বলছেন, বাজারে মাছ কম থাকায় বিক্রেতারা দাম বেশি চাচ্ছেন। তবে ইলিশের দাম বাড়তে বাড়তে এখন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে বলে মনে করছেন তারা।

নিউমার্কেটের মাছবাজারে মাছ কিনতে আসা হরুন আহমদ জাগো নিউজকে বলেন, বাজারে মাছ কম। কিছু ইলিশ দেখলাম, তবে দাম বেশি। তেলাপিয়াও পেলাম না। ভাবলাম কিছু দেশি ছোট মাছ কিনবো, তাও নেই। এখন কী মাছ কিনবো জানি না, বাজার আরও ঘুরে দেখি।

কথা হয় বিক্রেতা রুবায়েতের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, আজ মাছের দাম একটু চড়া। আড়তে মাছ কম, দামও বেশি। অল্প মাছ এনেছি, কিছু বিক্রি হয়েছে। আজ ছুটি থাকায় বিকেলের পরও ক্রেতারা আসবেন।

এনএস/কেএসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()
ইলিশের দাম আকাশছোঁয়া, ‘গরিবের মাছ’ পাঙাসেও অস্বস্তি | দা এগ্রো নিউজ