সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

ইলিশের আড়তে পাঙাশের রাজত্ব

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশ শিকারে নেমেছে জেলেরা। এতে করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী ও বড়স্টেশন মাছঘাটে। কিন্তু প্রথম দিন আশানুরূপ ইলিশ পায়নি জেলেরা। তবে বড় সাইজের পাঙাশ ধরা পড়ায় জেলেদের মুখে আবারও হাসি ফুটেছে।

মৎস্য

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশ শিকারে নেমেছে জেলেরা। এতে করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী ও বড়স্টেশন মাছঘাটে। কিন্তু প্রথম দিন আশানুরূপ ইলিশ পায়নি জেলেরা। তবে বড় সাইজের পাঙাশ ধরা পড়ায় জেলেদের মুখে আবারও হাসি ফুটেছে।

মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলা সরকারি নিষেধাজ্ঞা শেষে রোববার (২৬ অক্টোবর) ভোর রাত থেকেই জেলেরা নেমে পড়েন নদীতে।

চাঁদপুর বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায়, জেলেদের জালে ধরা পড়া বড় আকারের পাঙাশে ভরে গেছে ঘাটের আড়তগুলো। বলা যায়, ইলিশ নয়, এখন যেন পাঙাশের রাজত্ব চলছে মাছঘাটে।

পদ্মা-মেঘনা থেকে ধরা এসব নদীর পাঙাশের কেজি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। ইলিশের দাম অনেকটা নাগালের বাইরে থাকায় অনেক ক্রেতা এখন পাঙাশের দিকেই ঝুঁকছেন।

জেলে শুক্কুর আলী বলেন, দীর্ঘদিন নদীতে নামতে পারিনি। ভোরে জাল ফেলেছি, ইলিশ তেমন একটা পাইনি। কিন্তু কয়েকটা বড় বড় পাঙাশ উঠেছে। যার কারণ কিছু ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।

তিনি আরও বলেন, নদীতে ইলিশ না থাকলে এখন বড় পাঙাশ আছে। বেশিরভাগ জেলেদের জালে পাঙাশ ধরা পড়ছে। এখন পাঙাশ ধরেই ঘুরে দাঁড়াতে পারবো।

অন্যদিকে, মাছঘাটে মাছ কিনতে আসা ক্রেতা সোহেল বলেন, ইলিশের দাম এখন অনেক বেশি। তাই পাঙাশই কিনে নিচ্ছি। ইলিশগুলো দেখে বুঝা যায় পুরনো মৌজুদ করা মাছ। আর পাঙাশ মাছ একেবারে তরতাজা।

মাছ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, নিষেধাজ্ঞা শেষে প্রথম দিন ইলিশের পরিমাণ কম হলেও আগামী কয়েকদিনের মধ্যে ইলিশের সরবরাহ বাড়তে পারে। তবে এই মৌসুমে বড় সাইজের পাঙাশ পাওয়াটা স্বাভাবিক। প্রতিদিন যদি পাঙাশ পাওয়া যায় দাম নাগালের মধ্যেই থাকবে।

সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে পাঙাশ অবাধে বিচরণ করার সুযোগ পেয়েছে, যার কারণে নদীতে বড় বড় পাঙাশ পাওয়া যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে জাটকা মৌসুমে পাঙাশগুলো ছোট ছিল, সেই সময় আমরা অভিযান পরিচালনা করে পোনামাছ রক্ষা করতে পেরেছি। ছোট আকারের মাছগুলোকে বেড়ে উঠার সুযোগ তৈরি করে দিতে হবে। এতে জেলেরাই লাভবান হবেন।

শরীফুল ইসলাম/এনএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()