সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

ইলিশ মাছ খেলে শরীরে মিলবে যত পুষ্টি

বর্ষা এলেই ইলিশ মাছের চাহিদা বেড়ে যায়। এ সময় সহজলভ্য হয়ে ওঠে জাতীয় এই মাছ। শুধু স্বাদেই নয়, স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী এই মাছ। বর্ষায় প্রায় প্রতিদিনই সবার ঘরে ইলিশের বাহারি পদ রান্না হয়। তবে দৈনিক ইলিশ মাছ খেলে কী হয় তা হয়তো অনেকেরই অজানা।

মৎস্য

বর্ষা এলেই ইলিশ মাছের চাহিদা বেড়ে যায়। এ সময় সহজলভ্য হয়ে ওঠে জাতীয় এই মাছ। শুধু স্বাদেই নয়, স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী এই মাছ। বর্ষায় প্রায় প্রতিদিনই সবার ঘরে ইলিশের বাহারি পদ রান্না হয়। তবে দৈনিক ইলিশ মাছ খেলে কী হয় তা হয়তো অনেকেরই অজানা।

ইলিশ একটি চর্বিযুক্ত মাছ। এতে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ পদার্থে আছে। এমনকি এই মাছ ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ক্রোমিয়াম, সেলেনিয়াম, পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পটাসিয়াম, আয়োডিন ও জিংক সমৃদ্ধও বটে। এসব পুষ্টি উপাদনই শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

ইলিশ একটি সামুদ্রিক মাছ হওয়ায় ইপিএ (ইকোসাপেনটিনোইক এসিড) ও ডিএইচএ DHA (ডোকোসাহেক্সোনোইক এসিড) এর মতো ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। যা প্রদাহ, হৃদরোগের ঝুঁকি কমাতে ও ভ্রূণের সঠিক বিকাশ বজায় রাখতে সাহায্য করে। ইলিশ মাছ খেলে শরীরের রক্ত সঞ্চালনও উন্নত হয়।

ইলিশ মাছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অন্যান্য মাছের তুলনায় অনেক কম। তাছাড়া ইলিশ মাছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এই দুটি কারণই রক্তের ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে ও শরীরে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে হৃদযন্ত্র সুস্থ থাকে।

বাতের সমস্যায় অনেকেই ভোগেন। তবে জানলে অবাক হবেন, ইলিশ মাছে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের উপস্থিতি অস্টিওআর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রতিরোধে সহায়তা করে। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের ইমিউনোমোডুলেশন গুণাবলী থাকায় প্রদাহের লিপিড মধ্যস্থতাকারীর অগ্রদূত হিসাবে কাজ করে, ফলে প্রদাহজনক প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে।

ফুসফুসের জন্যও ভালো ইলিশ মাছ। বিভিন্ন গবেষণা প্রমাণ করে যে সামুদ্রিক মাছ ফুসফুসের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ইলিশও যেহেতু সামুদ্রিক পানির মাছ, তাই এর পুষ্টিগুণও ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখে। হাঁপানি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য ইলিশকে দারুণ বিবেচনা করা হয়।

ইলিশ মাছ দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে। ইলিশে উপস্থিত ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ম্যাকুলার ডিজেনারেশনের মতো রোগ প্রতিরোধ করে। তাছাড়া ইলিশ মাছেও ভিটামিন এ থাকে, যা রাতকানা রোগ প্রতিরোধে ঢাল হিসেবে কাজ করে।

পেশির উন্নতিতেও সাহায্য করে ইলিশ মাছ। এতে এল-আরজিনিন নামক একটি অ্যামিনো অ্যাসিড থাকে যা আমাদের শরীরে প্রোটিন তৈরির জন্য দায়ী। এটি পেশি নির্মাণ ও টিস্যু পুনর্নির্মাণে আরও সাহায্য করে। ইলিশ প্রোটিন সমৃদ্ধ হওয়ায় পেশি রক্ষায় সাহায্য করে।

ত্বক ও পেটের স্বাস্থ্যও ভালো রাখে এই মাছ। এতে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ত্বককে সূর্যের অতিবেগুনী বিকিরণ থেকে সুরক্ষিত রাখে। প্রতিদিন মাছ খেলে ত্বকের একজিমা ও সোরিয়াসিস থেকে রক্ষা মেলে। ইলিশ মাছে যে প্রোটিন পাওয়া যায় তা কোলাজেনের একটি উপাদান। কোলাজেন একটি তন্তুযুক্ত, অনমনীয়, অদ্রবণীয় প্রোটিন, যা একটি সহায়ক কাঠামো হিসেবে কাজ করে ও কোষকে সংযুক্ত করে।

তাছাড়া ইলিশ মাছে ভিটামিন সি এর উপস্থিতি কোলাজেন গঠনে সাহায্য করে। ফলে ত্বকের নমনীয়তা ও ইলাস্টিসিটি বজায় থাকে। কোলাজেন ত্বককে টানটান ও কোমল রাখে। ফলে অকাল বার্ধক্য রোধ করা যায়। ইলিশ মাছ খেলে পেটের সমস্যা অনেকটাই কমে যায়। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড পেটের আলসার ও কোলাইটিস থেকে শরীরকে রক্ষা করে।

হাড়ের স্বাস্থ্যের জন্যও ভালো ইলিশ মাছ। এতে থাকা ভিটামিন ডি হাড় ও পেশির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এনএইচএস'র মতে, ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম ও ফসফেট নিয়ন্ত্রণে সাহায্য করে। যা হাড়কে দীর্ঘ সময়ের জন্য শক্তিশালী ও স্বাস্থ্যকর রাখে। এই মাছে ক্যালসিয়াম ও আয়রনও আছে।

মস্তিষ্কের উন্নতি ও স্নায়ু কোষ বৃদ্ধি ঘটায় ইলিশে থাকা ফ্যাটি অ্যাসিড। মানুষের মস্তিষ্ক ৬০ শতাংশ চর্বি দিয়ে গঠিত। ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কে রক্ত সঞ্চালনের ক্ষমতা উন্নত করে। তাছাড়া ইলিশ মাছে থাকা ভিটামিন বি ১২ স্নায়ু কোষকে সুস্থ রাখে।

ইলিশে থাকে ক্রোমিয়াম নামক একটি ট্রেস খনিজ। যা শরীরের রক্তে শর্করার মাত্রা বজায় রাখে। সেলেনিয়াম কোষকে যে কোনো ক্ষতি ও সংক্রমণ থেকে রক্ষা করে।

বিশেষজ্ঞদের মতে, ইলিশে থাকা সব পুষ্টিগুণ পেতে দৈনিকই তা পাতে রাখতে পারেন, তবে অবশ্যই পরিমাণ অনুযায়ী খেতে হবে। অতিরিক্ত খাওয়া যাবে না, তাতে শরীরের আরও ক্ষতি হতে পারে।

অনেকেরই ইলিশ মাছে অ্যালার্জি হয়, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া মাছটি খাবেন না। ডাইঅক্সিন, পারদ বা অন্যান্য ভারী ধাতুর মতো সামুদ্রিক দূষণের ঝুঁকি থাকায় গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো নারীদের ইলিশ মাছ খাওয়ার পরামর্শ দেওয়া হয় না।

সূত্র: হেলথ অ্যান্ড হেলদিয়ার/অর্গ্যানিক ফ্যাক্টস

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()