সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

হন্যে হয়ে ঘুরেও পাওয়া গেল না এন্টিভেনম, সাপের কামড়ে শিশুর মৃত্যু

ঢাকার সাভারের ব্যাংক টাউনের নামা গেন্ডা বটতলা এলাকায় সাপের কামড়ে শিখা মনি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

পরিবেশ

ঢাকার সাভারের ব্যাংক টাউনের নামা গেন্ডা বটতলা এলাকায় সাপের কামড়ে শিখা মনি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর নানী শাহনাজ বেগম বলেন, আমার মেয়ে জেসমিন আক্তারের একমাত্র কন্যা ছিল শিখা মনি। সে ছিল আমার বড়ই আদরের নাতনি। আজ (মঙ্গলবার) দুপুরের দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে ঘাসের মধ্যে খেলা করছিল।সেখানে হঠাৎ তার বাম পায়ে একটি সাপ কামড় দেয়।

তিনি আরও বলেন, আমরা বিষয়টি জানতে পেরে প্রথমে নাতনিকে নিয়ে সাভার উপজেলা হাসপাতালে যাই। সেখানে ডাক্তার সাহেব একটি ওষুধ দিয়ে বলে এটা দুই বেলা খাওয়াবেন, ঠিক হয়ে যাবে। পরে আমার নাতনিকে বাসায় নিয়ে আসি। বাসায় আমার নাতনির অবস্থার অবনতি হলে পরে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যাই। সেখানকার ডাক্তার জানায়- আপনারা দ্রুত শিশুটিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। পরে আমার নাতনিকে ওখান থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যাই। সেখানে নেওয়ার পরে চিকিৎসকরা জানান তাদের কাছে এন্টিভেনম নেই,পরে ওখান থেকে দ্রুত মহাখালী হাসপাতালে নিয়ে যাই। সেখানে গেলে চিকিৎসক আমাদের জানান, ওখানেও সাপের এন্টিভেনম নেই। সেখান থেকে আমার নাতনিকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির নানী বলেন, আমার মেয়ে শারীরিক প্রতিবন্ধী। সাভার থেকে ঢাকায় বিভিন্ন হাসপাতালে ঘুরেও এন্টিভেনম পেলাম না। আমার নাতনিকে বাঁচাতে পারলাম না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এএমএ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()