সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

হলুদ রঙের চায়না কমলায় ভরে গেছে শিক্ষকের বাগান

ছোট ছোট গাছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে হলুদ রঙের কমলা। প্রতিটি গাছে প্রচুর পরিমাণ কমলা শোভা পাচ্ছে। গাছের ডালগুলো নুয়ে পড়েছে মাটিতে। এ যেন অন্যরকম দৃশ্য। বাড়ির আঙিনায় চায়না জাতের কমলার বাগান করে বাজিমাত করেছেন শিক্ষক খলিলুর রহমান। এ দৃশ্য দেখতে বাড়িতে ভিড় করছে মানুষ।

পরিবেশ

ছোট ছোট গাছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে হলুদ রঙের কমলা। প্রতিটি গাছে প্রচুর পরিমাণ কমলা শোভা পাচ্ছে। গাছের ডালগুলো নুয়ে পড়েছে মাটিতে। এ যেন অন্যরকম দৃশ্য। বাড়ির আঙিনায় চায়না জাতের কমলার বাগান করে বাজিমাত করেছেন শিক্ষক খলিলুর রহমান। এ দৃশ্য দেখতে বাড়িতে ভিড় করছে মানুষ।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা পশ্চিম সারডুবী গ্রামে সমতল ভূমিতে চায়না জাতের কমলা চাষ করে সফল হয়েছেন খলিলুর রহমান। তার কমলা বাগান দেখতে প্রতিদিনই পার্শ্ববর্তী উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে আসছেন নানা বয়সী মানুষ। চায়না কমলার পাশাপাশি নাগপুরি, দার্জিলিং, চায়না থ্রি জাতের কমলা গাছও আছে।

শিক্ষক খলিলুর রহমান উপজেলার মিলন বাজার মোজাম্মেল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি নিবিড় মমতায় কমলা চাষে নজির স্থাপন করেছেন। যা এলাকার মানুষকে প্রেরণা জোগাচ্ছে। তার বাগান দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে কমলা চাষের আগ্রহ প্রকাশ করছেন।

জানা গেছে, ২০১১ সালে ১ বিঘা জমিতে দার্জিলিং জাতের কমলার বাগান শুরু করেন। ৪ বছর পর ১৫২টি গাছে ফল আসে। এরপর ২০২০ সালে প্রায় ১ একর জমিতে চায়না জাতের ৪০০ কমলা গাছের বাগান তৈরি করেন। ৩ বছর পর ২০২৪ সালের শেষ দিকে প্রতিটি গাছে আশানুরূপ ফল এসেছে। বর্তমানে কমলার রং হলুদ আকার ধারণ করেছে। এ পর্যন্ত বাজারে কমলা বিক্রি করেছেন প্রায় লক্ষাধিক টাকার। জাতীয় পুরস্কারও পেয়েছেন।

আরও পড়ুন

আব্দুল করিমের বাগানে হলুদ মাল্টার হাসি ২২ লাখ টাকার বরই বিক্রির আশা দীপ্তিময়ের

কমলা বাগানে ঘুরতে আসা সাগর মিয়া বলেন, 'বাগানটি দেখে মুগ্ধ হয়েছি। কমলাও খেয়েছি। অনেক সুস্বাদু। এমন প্রত্যন্ত এলাকায় কমলা বাগান সবাইকে মুগ্ধ করেছে। নিজ দেশে কমলা বাগান গর্বের বিষয়।'

স্থানীয় বাজেট মিয়া বলেন, 'বিভিন্ন জায়গা থেকে মানুষ কমলা বাগান দেখতে আসেন। অনেকেই কমলা কিনে খাচ্ছেন। প্রতিটি গাছে প্রচুর কমলা ধরেছে।'

শিক্ষক তসলিম উদ্দিন বলেন, 'আমাদের স্কুলের প্রধান শিক্ষক কমলা বাগান করেছেন, তা দেখতে এসেছি। ভুটানের মতোই গাছগুলোতে কমলা ধরেছে। খেতেও সুস্বাদু।'

শিক্ষক খলিলুর রহমান বলেন, 'কমলা বাগান করার ৩ বছর পর প্রচুর কমলা ধরেছে। আমার স্ত্রী ফাতেমা মজুমদার বাগানের পরম যত্ন করেছেন। এ বছর আশানুরূপ ফলন হয়েছে। বাগান থেকে কমলার চারাও বিক্রি হচ্ছে। সবাই কমলা বাগান করলে ফলের চাহিদা পূরণ হবে।'

হাতীবান্ধা উপজেলার কৃষি অফিসার মিজানুর রহমান বলেন, 'কমলা বাগানটি আমরা পরিদর্শন করেছি। বাগানে প্রচুর ফলন হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে ওই শিক্ষককে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()