সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

হাতজোড় করে ক্ষমা চাইলেন পুড়িয়ে পাখি মারা সেই বৃদ্ধ

ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠী গ্রামের দিনমজুর জালাল সিকদার (৬০) বাবুই পাখির ছানা মেরে ফেলার দায় স্বীকার করে সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন। তিনি বলেছেন, পাখির বাচ্চা মেরে ফেলা যে আইনগত অপরাধ তা আমি জানতাম না। এমন অপরাধ আর জীবনে কখনো করব না।

পরিবেশ

ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠী গ্রামের দিনমজুর জালাল সিকদার (৬০) বাবুই পাখির ছানা মেরে ফেলার দায় স্বীকার করে সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন। তিনি বলেছেন, পাখির বাচ্চা মেরে ফেলা যে আইনগত অপরাধ তা আমি জানতাম না। এমন অপরাধ আর জীবনে কখনো করব না।

বাবুই পাখির ছানা মেরে ফেলার খবর জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার অভিযুক্ত জালাল সিকদারকে শনিবার (১০ এপ্রিল) রাতে তার কার্যালয়ে ডেকে আনেন। এসময় তিনি সবার কাছে ক্ষমা চান।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমেদসহ ভৈরবপাশা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা।

ইউএনও রুম্পা সিকদার জানান, জালাল সিকদার একজন বৃদ্ধ মানুষ এবং কৃষক। বাবুই পাখিতে ধান খাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে তিনি ক্ষোভে এমন ঘটনা ঘটিয়েছেন। তাকে অফিসে ডাকা হলে তিনি এসে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে বলেন, আমি অশিক্ষিত মানুষ। কোনো নিয়ম-আইন জানি না। এমন কাজ জীবনেও আর হবে না।

ঈশ্বরকাঠি গ্রামের সিদ্দিক মার্কেটের সামনে জালাল সিকদারের একটি ধানের ক্ষেত রয়েছে। সে ক্ষেতের পাশের তালগাছে বেশ কয়েকটি বাবুই পাখির বসবাস। শুক্রবার (৯ এপ্রিল) ক্ষেতের ধান খাওয়ার অজুহাতে বাবুই পাখি বাসায় আগুন দেন জালাল সিকদার। এতে ৩৩টি ছানা পুড়ে মারা যায়।

মো. আতিকুর রহমান/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()