সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

হাটে ভারতীয় গরু প্রবেশের শঙ্কায় খামারিরা

সীমান্তবর্তী জেলা শেরপুরে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর বেচাকেনা। ক্রেতারা হাট, খামার ও গৃহস্থের বাড়ি ঘুরে পছন্দের পশু কিনছেন। তবে সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ করলে লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় খামারিরা।

লাইভস্টক

সীমান্তবর্তী জেলা শেরপুরে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর বেচাকেনা। ক্রেতারা হাট, খামার ও গৃহস্থের বাড়ি ঘুরে পছন্দের পশু কিনছেন। তবে সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ করলে লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় খামারিরা।

জেলা পুলিশ বলছে, ভারতীয় গরু ঠেকাতে সীমান্তে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে কাজ করে যাচ্ছে।

শেরপুর নৌহাটা পৌর গরু-মহিষের হাট, আব্দুস সামাদ গরুহাটি, নালিতাবাড়ী বাইবাস মোড় হাট, ঝিনাইগাতী সদর বাজার হাট ঘুরে খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, ভালো দামের আশায় তারা সারাবছর গরু লালন-পালন করেছেন। তবে এবার বাজার দর অন্যান্যবারের চেয়ে কম। আর যদি ভারতীয় গরু ঢুকে, তাহলে পুরোপুরি লোকসান গুনতে হবে।

খামারিরা জানান, ধানের কুড়া, খেসারি, ধান, ভুট্টা ও ভুসিমিশ্রিত দানাদার খাবার সবকিছুর বাজার চড়া। শেরপুরে কাঁচা ঘাস সহজেই পাওয়া যায় না। আর খড়ের দামও অনেক বেশি। তারমধ্যে শ্রমিকের মজুরি, বিদ্যুৎ বিল, চিকিৎসা খরচসহ আনুষঙ্গিক সব খরচই বেশি। তাই লাভ মিলানো এবার কঠিন।

ঝিনাইগাতী উপজেলার সদর হাটে কথা হয় কাংশার খামারি আব্দুল কাদের মিয়ার সঙ্গে। তিনি বলেন, বাপু এবার সব কিছুর দাম বেশি। ভূসি ৬৫ টাকা কেজি, কুড়ার বস্তা ১৫শ', খড়ের আঁটি সাড়ে সাত টাকা থেকে আট করে পড়েছে। এরমধ্যে শ্রমিক খরচের হিসাব রয়েছে। আর হাটে ক্রেতারা একেবারেই বেমানান দাম বলছে৷

নালিতাবাড়ী বাইপাস মোড় হাটে আসা খামারি হোসাইন মিয়া বলেন, খাবার থেকে পোশাক, সবকিছুর দাম বেড়েছে। কোথাও আপত্তি নেই, আপত্তি কেবল গরুর ন্যায্য দাম চাইলে। এবার আমাদের লাভ হবে না আর যদি ভারতীয় গরু আসে তাহলে সর্বনাশ। আমাদের খামারিদের বিরাট ক্ষতি হয়ে যাবে। তাই সরকারের কাছে অনুরোধ, কোনোভাবেই যেনো সীমান্তের ওপারের গরু না আসে।

এদিকে জেলা প্রাণী সম্পদ বিভাগের প্রধান ডাক্তার রেজুয়ানুল হক ভূঁইয়া বলেন, জেলায় এবার স্থায়ী ২০ হাট বসেছে। এবং প্রতিটি হাটেই আমাদের মেডিকেল টিম কাজ করছে। তাছাড়া জেলায় চাহিদা রয়েছে ৬২ হাজার কোরবানির পশুর আর জোগান রয়েছে প্রায় ৯৩ হাজার পশু।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া জাগো নিউজকে বলেন, সীমান্তে গরুসহ অন্যান্য চোরাচালান ঠেকাতে বিজিবির সঙ্গে জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বয় করে কাজ করে যাচ্ছেন। সীমান্তে গরুর চোরাচালান শূন্য রাখা আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর।

মো. নাঈম ইসলাম/এনএইচআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()