সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

হাসপাতালে না গিয়ে ওঝার শরণাপন্ন, মারাই গেলেন সাপেকাটা নারী

ভোলায় সাপের কামড়ে পারুল বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

পরিবেশ

ভোলায় সাপের কামড়ে পারুল বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত পারুল বেগম ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ গ্রামের শিকদার বাড়ির মৃত অদুদ শিকদারের স্ত্রী।

নিহতের মা ফিরোজা বেগম ও স্থানীয়রা জানান, বুধবার রাতে মুরগির খাঁচায় বাচ্চা ডাকাডাকি করছিল। ওই সময় ঘুম থেকে উঠে পারুল বেগম অন্ধকারে মুরগির খাঁচায় হাত দিলে একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। ওই সময় পারুল বেগম চিৎকার দিলে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে পারুল বেগমের শরীরের অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু তিনি ভোলা সদর হাসপাতালে না গিয়ে স্থানীয় ওঝার কাছে গিয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

তারা আরও জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে পারুল বেগম হঠাৎ বমি করে জ্ঞান হারিয়ে ফেললে তাকে পরিবারের সদস্যরা আবারও লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অতনু মজুমদার জানান, ওই নারীকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হলেও তিনি ভোলা সদর হাসপাতালে না গিয়ে স্থানীয় ওঝার কাছে গিয়ে অপচিকিৎসা নেন। যার ফলে ওই নারীর মৃত্যু হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()