সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

হাওরের মাটি কেটে জমজমাট ব্যবসা, মুখ খুললেই হয়রানি

সুনামগঞ্জের হাওরগুলোতে কৃষকদের ক্ষতি করে রাতের আঁধারে অবাধে মাটি কেটে বিক্রির ব্যবসা দীর্ঘদিন ধরে চললেও ভয়ে কিছু বলতে পারছেন না প্রান্তিক পর্যায়ের কৃষকরা। মাটি বিক্রির চক্রটি প্রভাবশালী হওয়ায় তারা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। কেউ মুখ খুললেই হতে হয় হয়রানির শিকার।

পরিবেশ

সুনামগঞ্জের হাওরগুলোতে কৃষকদের ক্ষতি করে রাতের আঁধারে অবাধে মাটি কেটে বিক্রির ব্যবসা দীর্ঘদিন ধরে চললেও ভয়ে কিছু বলতে পারছেন না প্রান্তিক পর্যায়ের কৃষকরা। মাটি বিক্রির চক্রটি প্রভাবশালী হওয়ায় তারা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। কেউ মুখ খুললেই হতে হয় হয়রানির শিকার।

সুনামগঞ্জের ১৩৭ হাওরে প্রতিবছর প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার ধান উৎপাদন হয়। তার মধ্যে অন্যতম বোরো ফসল ও জীববৈচিত্র্যের আঁধার দেখার হাওর। কৃষকরা যে হাওরে প্রায় ২০ কোটি টাকার ধান ফলিয়ে হাওরের প্রান্তিক পর্যায়ের অর্থনীতিকে চাঙা রাখেন, সেই হাওরের বুক চিরে এস্কেভেটর মেশিনের মাধ্যমে অবাধে চলছে মাটি বিক্রির রমরমা ব্যবসা। হাওরে খাস খতিয়ানভুক্ত কান্দা ও অনাবাদি জমি কেটে ট্রাক দিয়ে জেলার বিভিন্ন স্থানে নিয়ে ভরাট করা হচ্ছে পুকুর, জলাশয়, খালসহ নিচু জমি। আর এই মাটি বিক্রির ব্যবসা করে এরইমধ্যে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে অসাধু সিন্ডিকেট। যা প্রশাসনের সামনেই চলছে।

সরেজমিনে দেখার হওরে গেলে সাংবাদিক দেখে এস্কেভেটর মেশিন রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক রুহুল আমিন। সামনে পড়ে গেলেও নাম প্রকাশ করেননি তিনি। পরে একটি নম্বরে কল দিলে সেখান থেকে গাড়িতে তালা দিয়ে চালককে পালিয়ে যেতে বলে অসাধু সিন্ডিকেটের চক্রটি।

শুধু দেখার হাওর নয়, জেলার বিশ্বম্ভরপুর, দোয়ারা বাজার, মধ্যনগরসহ ৫ উপজেলার ১৫টি হাওরে অবাধে মাটি কাটায় আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে গোচারণ ভূমি, বীজতলা ও কৃষিজমি। সেইসঙ্গে চলতি বছর হাওরে ধান শুকানো কিংবা গোলায় তোলাতো দূরের কথা ধান কেটে বাড়ি কীভাবে নিয়ে যাবেন সেই চিন্তায় পড়েছেন ৫ উপজেলার কয়েক লাখ কৃষক।

দেখার হাওরের কৃষক সুলতান মিয়া জাগো নিউজকে বলেন, যেভাবে হাওরে অবাধে মাটি কাটা হচ্ছে এতে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভয়ে কেউ কথা বলতে পারছে না। যেই কথা বলে, তাকে নানাভাবে হয়রানি করা হয়। এদিকে প্রশাসনের কঠোর নজর দেওয়া উচিত।

করচার হাওরের কৃষক স্বপন মিয়া জাগো নিউজকে বলেন, রাতভর হাওরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এটা সত্যি দুঃখজনক। এদিকে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার কোনো নাম-গন্ধ নেই।

তবে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জাগো নিউজকে বলেন, এরইমধ্যে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধে নতুন একটি আইন হয়েছে। এই আইনের মাধ্যমে হাওরের মাটি কাটার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()