সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

হাকালুকি হাওরে ২০ হাজার পাখি কমেছে

মৌলভীবাজারের হাকালুকি হাওরে গত দুই বছরের তুলনায় পাখি কমেছে ব্যাপক হারে। ২৬-২৭ জানুয়ারি হাকালুকি হাওরে বাংলাদেশ বার্ড ক্লাব ও ও আইইউসিএন বাংলাদেশ হাকালুকির ৪০টি বিলে পাখি শুমারি করে। এতে সর্বমোট ৫১ প্রজাতির ৩৭ হাজার ৯৩১টি জলচর পাখি পাওয়া গেছে।

পরিবেশ

মৌলভীবাজারের হাকালুকি হাওরে গত দুই বছরের তুলনায় পাখি কমেছে ব্যাপক হারে। ২৬-২৭ জানুয়ারি হাকালুকি হাওরে বাংলাদেশ বার্ড ক্লাব ও ও আইইউসিএন বাংলাদেশ হাকালুকির ৪০টি বিলে পাখি শুমারি করে। এতে সর্বমোট ৫১ প্রজাতির ৩৭ হাজার ৯৩১টি জলচর পাখি পাওয়া গেছে।

তবে গত দুই বছরের তুলনায় পাখির সংখ্যা কমে এসেছে বলে বার্ড ক্লাব সূত্রে জানা গেছে। বাংলাদেশ বার্ড ক্লাবের তথ্য অনুসারে ২০১৮ ও ২০১৭ সালে হাকালুকি হাওরে পাখির সংখ্যা ছিল যথাক্রমে ৪৫ হাজার ১০০ ও ৫৮ হাজার ২৮১। এ বছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৯৩১টিতে।

তারা জানান, হুমকির মুখে আছে এমন ছয় প্রজাতির পাখি পাওয়া গেছে। সেগুলো হলো, মহাবিপন্ন বেয়ারের-ভুতিহাঁস, সংকটাপন্ন পাতি-ভুতিহাঁস ও বড় গুটি ঈগল, এবং প্রায়-সংকটাপন্ন মরচেরঙ ভুতিহাঁস, ফুলুরি হাঁস ও কালামাথা কাস্তেচরা।

পাখি সমৃদ্ধ বিলের মধ্যে নাগুয়া ধলিয়া বিল প্রথম (৮৬৭৬টি পাখি) এবং চ্যাতলা বিল ২য় (৫৩২৭টি পাখি)। জলচর পাখিদের মধ্যে মাত্র ৪০৫টি সৈকত পাখি ছিল।

শুমারির সময় হাকালুকির পরোতি, বালিজুড়ি, নাগুয়া ধলিয়া বিলে বিষটোপ দিয়ে মারা পাখি পেয়েছে শুমারিতে অংশগ্রহণকারী দল। বিষটোপ দিয়ে পাখি শিকারের বিষয়ে শুমারিতে অংশ নেয়া তারেক অনু জানান, বিষটোপ দিয়ে মারা বুনোহাঁস যারা খায়, তাদের শরীরেও বিষ প্রবেশ করে, ক্যান্সার ঘটায়।

শুমারিতে অংশ নিয়েছেন ডক্টর পল থমসন, ইনাম আল হক, মোহাম্মদ ফয়সাল, ওমর শাহাদাত, সাকিব আহমেদ, বশীর আহমেদ ও তারেক অনু।

হাওয়া বন্যা, কালাপানি, রঞ্চি, দুধাই, গড়কুড়ি, চোকিয়া, উজান-তরুল, ফুট, হিংগাউজুড়ি, নাগাঁও, লরিবাঈ, তল্লার বিল, কাংলি, কুড়ি, চেনাউড়া, পিংলা, পরোটি, আগদের বিল, চেতলা, নামা-তরুল, নাগাঁও-ধুলিয়া, মাইছলা-ডাক, চন্দর, মালাম, ফুয়ালা, পলোভাঙা, হাওড় খাল, কইর-কণা, মোয়াইজুড়ি, জল্লা, কুকুরডুবি, বালিজুড়ি, বালিকুড়ি, মাইছলা, গড়শিকোণা, চোলা, পদ্মা, কাটুয়া, তেকোণা, মেদা, বায়া, গজুয়া, হারামডিঙা, গোয়ালজুড়- হাকালুকি হাওড়ের এই ৪০টি বিলে পাখি শুমারি চলে।

রিপন দে/এমএএস/আরআইপি

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()