সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

হাজারো পরিযায়ী পাখির জলকেলিতে মুখর মাটিয়ান দীঘি

প্রতিবছর শীতে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে দিনাজপুরের বিরল উপজেলার কয়েকটি দীঘি। যার মধ্যে অন্যতম ৩নং ধামইড় ইউনিয়নের মাটিয়ান দীঘি। এবছরও এসেছে হাজারো অতিথি পাখি। ফজরের আযানের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজারো পরিযায়ী পাখির কলরবে মুখরিত থাকে মাটিয়ান গ্রামের চারপাশ।

পরিবেশ

প্রতিবছর শীতে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে দিনাজপুরের বিরল উপজেলার কয়েকটি দীঘি। যার মধ্যে অন্যতম ৩নং ধামইড় ইউনিয়নের মাটিয়ান দীঘি। এবছরও এসেছে হাজারো অতিথি পাখি। ফজরের আযানের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজারো পরিযায়ী পাখির কলরবে মুখরিত থাকে মাটিয়ান গ্রামের চারপাশ।

এবারো পরিযায়ী পাখির আগমনে পুরো দীঘি সেজেছে নতুন সাজে। এসব পাখি দেখার জন্য শহর থেকেও পাখি প্রেমিরা ছুটছেন মাটিয়ান দীঘির পাড়ে।

স্থানীয় জিবিত চন্দ্র রায় বলেন, এসব পাখির মধ্যে ছোট সরালি, বালিহাস,পানকৌড়িই বেশি। শীতের শুরু থেকে অনেক মানুষ আসছেন পরিযায়ী পাখি দেখার জন্য। আবার পাখি শিকারিরাও আসেন বাটুল, তীর ও বন্দুক নিয়ে। আমরা তাদের বাধা দেই, কারণ এসব পাখিরা আমাদের দেশের অতিথি। তাছাড়া আইনেও পাখি শিকার নিষিদ্ধ। তাই কেউ পাখি শিকারের সাহস পায় না।

সরেজমিনে দেখা যায়, শীত প্রধান বিভিন্ন দেশ থেকে আসা এসব পাখি ও জলাশয়ের প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমান দর্শনার্থীরা। পাখিদের কলকাকলিতে মুখরিত থাকে পুরো এলাকা। পাখি প্রেমিরা পাখিগুলোকে একনজর দেখার জন্য ছুটে আসেন দূরদূরান্ত থেকে। সন্ধ্যা নামলেই দীঘি থেকে তারা চলে যায় বিভিন্ন জায়গায়। আবার ভোরবেলা ফিরে আসে। সারাদিন জলকেলি আর ডুবসাঁতারে ব্যস্ত থাকে।

শহরের বালুবাড়ী মহল্লা থেকে পাখি দেখতে আসা এবারের এসএসি পরীক্ষার্থী ফারদিন হাসান তূর্য্য জানায়, শুনেছিলাম মাটিয়ান দীঘিতে অনেক অতিথি পাখি আসে। তাই দেখতে এসেছি। ঝাঁকে ঝাঁকে পাখি দেখে মনটা ভরে গেছে। আমি এর আগে এতো পাখির জলকেলি ও একসঙ্গে আকাশে উড়তে দেখিনি।

দীঘির পাশের জমির মালিক ওয়াহেদুল আলম আর্টিস্ট বলেন, আমার জমির পাশে এই দীঘিতে প্রতিবছরের মতো এবছরও হাজারো পাখি এসেছে। আগত এসব পাখির অভয়ারণ্যে যেন কোনো প্রকার সমস্যা না হয়, সেদিকে আমরা খেয়াল রাখি। প্রতিদিন অনেক মানুষ এখানে পাখি দেখতে আসেন। এমন মনোমুগ্ধকর পরিবেশে মাটিয়ান দীঘিতে একবার ঘুরতে আসলে পাখিদের কলকাকলি আর জলকেলিতে মুগ্ধ হবেন যে কেউ।

স্থানীয় চেয়ারম্যান মো. মসলেম উদ্দিন জানান, মাটিয়ান দীঘি পাখির জন্য বিখ্যাত। গ্রামটির নাম তেমন কেউ না জানলেও পুরো জেলার মানুষ মাটিয়ান দীঘির নাম জানেন পাখির জন্য। অতিথি পাখিদের আবাসস্থলে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য দীঘির মালিক মোসাদ্দেক হোসেনসহ আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। বিদেশ থেকে আসা আমাদের অতিথিদের যেন কেউ শিকার না করতে পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()