সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

গ্রামে ফিরে সাপ পালন, বছরে আয় প্রায় ২ কোটি টাকা

নিজ গ্রামে ফিরে ৬০ হাজারের বেশি বিষধর সাপ পালন করে বছরে ১০ লাখ ইউয়ানের বেশি আয় করছেন এক চীনা তরুণী, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৭৯ লাখ ৮ হাজার ৩৬০ টাকা। তার এই ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে অনলাইনে ব্যাপক চমক তৈরি হয়েছে।

পরিবেশ

নিজ গ্রামে ফিরে ৬০ হাজারের বেশি বিষধর সাপ পালন করে বছরে ১০ লাখ ইউয়ানের বেশি আয় করছেন এক চীনা তরুণী, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৭৯ লাখ ৮ হাজার ৩৬০ টাকা। তার এই ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে অনলাইনে ব্যাপক চমক তৈরি হয়েছে।

'ছিন' পদবিধারী ওই তরুণীর জন্ম ১৯৯৫ সালে। তিনি দক্ষিণ চীনের গুয়াংসি প্রদেশের গুইলিন এলাকার বাসিন্দা। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার দুই বছর পর তিনি নিজ গ্রামে ফিরে যান ও বাবাকে সাপ পালনে সহায়তা করতে শুরু করেন।

বর্তমানে তিনি ৬০ হাজারেরও বেশি সরীসৃপের দেখভাল করছেন। এর মধ্যে রয়েছে ৫০ হাজারের বেশি 'ফাইভ-স্টেপ' সাপ, যা অত্যন্ত বিষধর পিট ভাইপার প্রজাতির ও প্রায় ১০ হাজার কোবরা।

ছিন জানান, শুরুতে তার বাবা এই পেশায় আসার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন, কারণ এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে তিনি মনে করতেন। তবে খামারটি বড় হয়ে যাওয়ায় একা সামলানো কঠিন হয়ে পড়লে তিনি শেষ পর্যন্ত মেয়েকে সহায়তার জন্য যুক্ত করেন।

ছিন বলেন, ফাইভ-স্টেপ সাপগুলোকে জোর করে প্রস্তুত খাবার খাওয়াতে হয় ও তাদের সঙ্গে কাছাকাছি থাকা এখনো অনেক ঝুঁকিপূর্ণ। তবে আমি আসলে এই সাপগুলোকে খুব একটা ভয় পাই না। আমার জন্মের আগ থেকেই আমার বাবা এগুলো পালন করছেন।

হাইবাও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, শুকনো সাপ, সাপের পিত্তথলি ও সাপের তেল ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়া সাপের বিষ চিকিৎসা গবেষণায় ব্যবহৃত হয়।

বর্তমানে প্রতিটি ফাইভ-স্টেপ সাপ থেকে মাসে দুবার বিষ সংগ্রহ করা সম্ভব। এই বিষের দাম গুণগত মান অনুযায়ী প্রতি গ্রাম ৪০ থেকে ২০০ ইউয়ান (প্রায় ৬ থেকে ৩০ মার্কিন ডলার)। অন্যদিকে, সাপের মাংস প্রতি পিস ২০০ থেকে ৩০০ ইউয়ানে বিক্রি হয়, আর বড় সাপের দাম ১ হাজার ইউয়ান (প্রায় ১৫০ ডলার) ছাড়িয়ে যায়। ১ ডলার = ১২২.৬৬ টাকা (২০ এপ্রিল, ২০২৬ তারিখের হিসাব অনুযায়ী।)

শ্রম ও অন্যান্য খরচ বাদ দিয়ে এই ব্যবসা থেকে বছরে ১০ লাখ ইউয়ানের বেশি আয় করা সম্ভব বলে জানান তিনি।

ছিন 'দ্য গার্ল হু কালেক্টস স্নেক ভেনম' নামে অনলাইনে নিজের অভিজ্ঞতা ও সাপ পালনের ব্যবহারিক জ্ঞান শেয়ার করেন। তার অনুসারীর সংখ্যা ২২ হাজারের বেশি।

তার বিভিন্ন ভিডিওতে তিনি প্রায়ই একটি প্রশ্নের উত্তর দেন- যারা সাপ পালন করেন তারা কি কামড় খাওয়ার ভয় পান না? তিনি সাপের কামড়ের যন্ত্রণা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন।

ছিন বলেন, যদি কেউ বলে যে তারা সাপের কামড়কে ভয় পান না, তাহলে এর একটাই কারণ- তারা কখনো কামড় খাননি। বিশেষ করে ফাইভ-স্টেপ সাপের কামড়ে প্রধান উপসর্গ হলো তীব্র ব্যথা। একবার এই ব্যথা অনুভব করলে এক বছর, এমনকি সারাজীবনও তা মনে থাকবে।

তিনি আরও বলেন, আপনি ভাবতে পারেন হাতে কামড় খেলে শুধু হাতেই ব্যথা হবে। কিন্তু বাস্তবে আপনার হাত, কাঁধ এমনকি শরীরের অর্ধেক অংশেও ব্যথা ছড়িয়ে যেতে পারে। আমার এক অনুসারী বলেন, ফাইভ-স্টেপ সাপের কামড়ের যন্ত্রণা এতটাই অসহনীয় যে আবার এমন অভিজ্ঞতার চেয়ে তিনি অঙ্গ কেটে ফেলাকে ভালো মনে করবেন। তার এই অভিজ্ঞতা চীনের বহু নেটিজেনকে বিস্মিত করেছে।

একজন মন্তব্য করেন, এই টাকা সবাই আয় করতে পারে না। আমি ভেবেছিলাম এটি নিরীহ সাপ। পরে ভালো করে দেখে বুঝলাম এটি ফাইভ-স্টেপ সাপ। আরেকজন বলেন, সম্মান জানাই। সাপ দেখলেই আমি অস্বস্তি বোধ করি। ছিন সত্যিই সাহসী ও এই আয় তার প্রাপ্য।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()