সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

গরমের স্পেশাল ডেজার্ট লিচুর পায়েস বানাবেন যেভাবে

গরমের দিনে অনেকেই ঠান্ডা ও মিষ্টি কিছু খেতে পছন্দ করে। আর পায়েস তো এমনিতেই সবার প্রিয় মিষ্টান্ন। সেই চিরচেনা পায়েস যদি হয় লিচু দিয়ে তৈরি, তাহলে স্বাদ আর সতেজতায় যেন একেবারে নতুন মাত্রা যোগ করে। লিচুর পায়েস এক অনন্য স্বাদ তৈরি করে, যা গরমের ক্লান্তি মুহূর্তেই দূর করে দেয়। খুব সহজ ঘরেই বানানো যায় এই স

ফল

গরমের দিনে অনেকেই ঠান্ডা ও মিষ্টি কিছু খেতে পছন্দ করে। আর পায়েস তো এমনিতেই সবার প্রিয় মিষ্টান্ন। সেই চিরচেনা পায়েস যদি হয় লিচু দিয়ে তৈরি, তাহলে স্বাদ আর সতেজতায় যেন একেবারে নতুন মাত্রা যোগ করে। লিচুর পায়েস এক অনন্য স্বাদ তৈরি করে, যা গরমের ক্লান্তি মুহূর্তেই দূর করে দেয়। খুব সহজ ঘরেই বানানো যায় এই সুস্বাদু লিচুর পায়েস, যা পরিবারের সবাই পছন্দ করবে। তাই এবার বানিয়ে ফেলুন এই বিশেষ ডেজার্টটি।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে বাড়িতে লিচুর পায়েস তৈরি করবেন-

চাল ভালো করে ধুয়ে ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ভেজানো চাল ব্লেন্ডারে হালকা করে গুঁড়া করে নিন, যাতে কিছুটা মিহি গুঁড়া হয় আর কিছুটা খুদের মতো দানাও থেকে যায়। এই মিশ্রণই পায়েসের টেক্সচারকে আরও সুন্দর করে তুলবে।

এরপর লিচুগুলো ভালোভাবে পরিষ্কার করে বীজ ছাড়িয়ে নিন। লিচুর অর্ধেক অংশ ছোট ছোট টুকরো করে কেটে আলাদা করে রাখুন, আর বাকি অর্ধেক ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে হালকা পিউরি তৈরি করুন। এবার চুলায় দুধ জ্বাল দিন। মাঝারি আঁচে ধীরে ধীরে দুধ ফুটতে দিন এবং নিয়মিত নাড়তে থাকুন, যাতে নিচে লেগে না যায়। দুধ কমে প্রায় অর্ধেক হয়ে এলে এতে চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন, যাতে চিনি পুরোপুরি গলে যায়।

চিনি গলে গেলে আগে থেকে গুঁড়া করে রাখা চাল ধীরে ধীরে ঢেলে দ্রুত নাড়তে থাকুন, নাহলে দলা পাকিয়ে যেতে পারে। চাল মেশানোর পর পায়েস কিছুটা ঘন হয়ে আসবে। এরপর গুঁড়া দুধ এলাচ গুঁড়া দিয়ে ১ মিনিট নাড়ুন এবং চুলা বন্ধ করে দিন।

চুলা বন্ধ করার ঠিক আগে কনডেন্সড মিল্ক ও লিচুর পিউরি মিশিয়ে দিন, তারপর আবার ২ মিনিট হালকা করে নেড়ে নিন। এরপর কেটে রাখা লিচুর টুকরোগুলো যোগ করে আলতোভাবে মিশিয়ে নিন, যাতে ফলগুলো ভেঙে না যায়।

শেষে পায়েস চুলায় হালকা আঁচে আরও দুই থেকে তিন মিনিট রেখে নামিয়ে নিন। পছন্দমতো ড্রাই ফ্রুটস দিয়ে ভালোভাবে মিশিয়ে ঠান্ডা করে রেফ্রিজারেটরে অন্তত দুই ঘণ্টা রাখুন। ঠান্ডা হলে লিচুর পায়েস পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()