সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

গরমে বাড়িতে বানান আমের ফালুদা

গরমের মৌসুমে পাকা আম দিয়ে তৈরি বিভিন্ন মজাদার পদ সবাই খুব পছন্দ করেন। এর মধ্যে আমের ফালুদা একটি জনপ্রিয় ডেজার্ট, যা দেখলেই জিভে পানি চলে আসে। আমের মৌসুমে খুব সহজেই হাতের কাছে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায় এই ঠান্ডা মিষ্টি পদটি। শুধু স্বাদই নয়, আমের ফালুদা গরমে শরীরকে ঠান্ডা রাখতে এবং ডেজা

ফল

গরমের মৌসুমে পাকা আম দিয়ে তৈরি বিভিন্ন মজাদার পদ সবাই খুব পছন্দ করেন। এর মধ্যে আমের ফালুদা একটি জনপ্রিয় ডেজার্ট, যা দেখলেই জিভে পানি চলে আসে। আমের মৌসুমে খুব সহজেই হাতের কাছে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায় এই ঠান্ডা মিষ্টি পদটি। শুধু স্বাদই নয়, আমের ফালুদা গরমে শরীরকে ঠান্ডা রাখতে এবং ডেজার্ট হিসেবে বেশ মজাদার।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে েকীভাবে আমের ফালুদা বানাবেন-

প্রথমে পানিতে তোকমা ভিজিয়ে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট পর তোকমা ফুলে নরম হয়ে গেলে পানি ঝরিয়ে আলাদা করে রাখুন। এরপর সাবুদানা ও নুডলস আলাদাভাবে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে একপাশে রাখুন।

এরপর জেলি প্যাকেটের নির্দেশনা অনুযায়ী তৈরি করে কিউব করে কেটে নিন। অন্যদিকে একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এতে চিনি ও কনডেন্সড মিল্ক মিশিয়ে ভালোভাবে নাড়ুন। মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিন। একটি পাকা আম কিউব করে কেটে নিন এবং আরেকটি আম ব্লেন্ড করে ঘন পিউরি বানিয়ে নিন।

পরিবেশনের জন্য একটি লম্বা গ্লাস নিন। প্রথমে গ্লাসের নিচে দিন আমের জেলি ও ভিজানো তোকমা। এরপর একে একে সেদ্ধ সাবুদানা, নুডলস, আমের জেলাটিন, কিউব করা আম এবং আমের মণ্ড যোগ করুন। এরপর ঠান্ডা দুধ ঢেলে দিন। সবশেষে ওপরে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম, সামান্য বাদামকুচি, আমের ছোট টুকরা এবং কিছু বরফকুচি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()