সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

গরম ভাতে পাতে রাখুন ইলিশের ডিম ভুনা

ইলিশের স্বাদে সবাই মুগ্ধ। বিশেষ করে ডিমওয়ালা ইলিশ মাছ খাওয়ার প্রতি সবারই কমবেশি আগ্রহ থাকে। জানলে অবাক হবেন, মাছের ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

মৎস্য

ইলিশের স্বাদে সবাই মুগ্ধ। বিশেষ করে ডিমওয়ালা ইলিশ মাছ খাওয়ার প্রতি সবারই কমবেশি আগ্রহ থাকে। জানলে অবাক হবেন, মাছের ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

হার্ট, চোখ, হাড় ও মস্তিষ্কের উন্নতি করে মাছের ডিম। এছাড়া রক্তচাপ কমায়, অনিদ্রা দূর করার পাশাপাশি আর্থ্রাইটিসের সমস্যা কমায়।

ইলিশ মাছের ডিম অনেকেই বিভিন্ন উপায়ে রান্না করেন। চাইলে আপনি খুব সহজেই তৈরি করতে পারেন ইলিশ মাছের ডিম ভুনা। এটি খেতে অসাধারণ। জেনে নিন এটি তৈরির সহজ রেসিপি-

১. ইলিশের ডিম ৪টি২. পেঁয়াজ কুচি ২ কাপ৩. হলুদের গুঁড়া আধা চা চামচ৪. মরিচের গুঁড়া ১ চা চামচ৫. ধনে গুঁড়া আধা চা চামচ৬. লবণ স্বাদমতো৭. পানি প্রয়োজনমতো৮. সরিষার তেল ও৯. লেবুর রস ১ চা চামচ।

চুলায় ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণমতো সরিষার তেল গরম করে নিন। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজের রং হালকা বাদামি হলে অল্প পানি মিশিয়ে দিন। এরপর সব মসলা একে একে মিশিয়ে দিন।

তারপর কিছুক্ষণ নেড়ে নিন। পরিমাণমতো লবণ ও পানি দিয়ে ভালোভাবে মসলা কষিয়ে নিতে হবে। এরপর মাছের ডিমগুলো কষানো মসলার মধ্যে দিন। কিছুক্ষণ মাঝারি আঁচে রান্না করুন।

প্রয়োজনে আরও একটু পানি মিশিয়ে দিতে পারেন। ইলিশ মাছের ডিম কষানো হলে পানি মিশিয়ে রান্না করুন। ঝোল শুকিয়ে এলে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন জিভে জল আনা ইলিশ মাছের ডিম ভুনা। খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই পদটি।

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()