সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাপের কামড়ে অমরজিৎ মণ্ডল (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার বানা ইউনিয়নের হেলেঞ্চা কঠুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবেশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাপের কামড়ে অমরজিৎ মণ্ডল (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার বানা ইউনিয়নের হেলেঞ্চা কঠুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

অমরজিৎ মণ্ডল সাতক্ষীরার আশাশুনি উপজেলার মুরারিকাঠি গ্রামের শম্ভু মণ্ডলের ছেলে। তার বাবা-মা মেসার্স তাকি ব্রিকস ফিল্ডে শ্রমিকের কাজ করেন।

অমরজিতের মা অপরাজিতা মণ্ডল বলেন, রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় তার ছেলেকে সাপে কামড় দেয়। টের পেয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে রাত সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আরও পড়ুন: সাপের কামড়ে কিশোরের মৃত্যু

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মো. শফিকুল ইসলাম বলেন, ভোরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফারিহা মাসফিকা মালেক জাগো নিউজকে বলেন, বিষধর সাপের কামড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।

এন কে বি নয়ন/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()