সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৩%বাতাস কিমি/ঘ

গাজীপুরে প্রাণ-আরএফএল ও বিআইডব্লিউটি’র বৃক্ষরোপণ কর্মসূচি

গাজীপুরের কালীগঞ্জে প্রাণ-আরএফএল গ্রুপ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৫জুন) আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে এ কর্মসূচি পালিত হয়।

পরিবেশ

গাজীপুরের কালীগঞ্জে প্রাণ-আরএফএল গ্রুপ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৫জুন) আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের নির্বাহী পরিচালক কমান্ডার এম সামসুল আলম মিয়া, বিএন (অব.) ও বিআইডব্লিউটিএ'র ঘোড়াশাল নৌবন্দরের উপ-পরিচালক (বন্দর) আবু ছালেহ মো. এহতেশামুল পারভেজ। এসময় শীতলক্ষ্যা নদী তীরবর্তী বিভিন্ন স্থানে নারকেল গাছের চারা রোপণ করা হয়।

আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের নির্বাহী পরিচালক সামসুল আলম বলেন, প্রাণ আরএফএল গ্রুপ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানা কর্মসূচি পালন করে থাকে। আমরা পরিবেশ সুরক্ষায় গ্রুপের স্থাপনাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ অ্যাগ্রো প্রসেসিং লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কেরামত আলীসহ বিআইডব্লিউটিএ ও প্রাণ-আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমআইএইচএস/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()