সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে খামারিদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে মুরগির খাদ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খামারিরা।

লাইভস্টক

গাজীপুরের শ্রীপুরে মুরগির খাদ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খামারিরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জৈনাবাজারে শিমুলতলা মুরগির খামারি অ্যাসোসিয়েশন ব্যানারে উপজেলার শতাধিক মুরগি খামারি মানববন্ধনে অংশ নেন। এসময় তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এতে প্রায় আধঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভে সমাবেশ অংশ নেয়া খামারিরা জানান, সম্প্রতি বহুজাতিক মুরগির খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানগুলো কোনো কারণ ছাড়াই বস্তা প্রতি ১০০ টাকা বৃদ্ধি করেছে। বর্তমানে ছোট খামারিদের লোকসান গুনতে হচ্ছে। এদিকে ডিমের দামও প্রতিনিয়তই কমছে। খাবারের দাম বৃদ্ধি পেলেও বাজারে ডিমের দাম ক্রমান্বয়ে কমে যাচ্ছে। একে প্রান্তিক খামারিরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ে অস্তিত্ব সংকটে ভুগছেন।

সরকার উৎসের কর প্রত্যাহারের আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর না হওয়া, ভুট্টা ও খাদ্য উপাদানের ওপর একাধিক ধাপে আরোপিত কর প্রত্যাহার করা, কৃষি ও প্রাণিসম্পদের মধ্যে বৈষম্য দূরীকরণ, কৃষির মতো মুরগির খাদ্যে ভর্তুকি দেওয়া, বিদ্যুৎ বিলে ছাড়, খামারের বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও একই রেট চালু করাসহ বিএসটিআই কর্তৃক অভিযানকে হয়রানি উল্লেখ করে তা বন্ধের দাবি জানান।

বাংলাদেশ প্রান্তিক মুরগি খামারি পরিষদের সাধারণ সম্পাদক রাসেল প্রধান বলেন, বিভিন্ন কোম্পানি সিন্ডিকেট করে প্রতি কেজি ফিডে প্রায় দুই টাকা করে দাম বাড়িয়েছে। প্রতি বস্তায়ও ১০০ থেকে ১১২ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে মুরগি খামারির ডিম উৎপাদন খরচ বেড়ে গেলেও ডিমের দাম কমেছে।

ভেটেনারি চিকিৎসক ডা. এমরানুল হক স্বপন বলেন, মুরগির ডিম উৎপাদনে খামারের মোট ব্যয়ের প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশই খাদ্য বাবদ খরচ হয়। বর্তমানে প্রতি বস্তা ফিডের দাম ১০০ থেকে ১১২ টাকা পর্যন্ত বেড়েছে। এতে প্রান্তিক খামারিরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন।

খামারিরা খাদ্যের দাম কমানো ছাড়াও ভুট্টা ও অন্যান্য কাঁচামালের ওপর আরোপিত কর প্রত্যাহার বা সমন্বয়, সয়াবিন ও ভুট্টাসহ ফিডের কাঁচামালে সরকারি ভর্তুকি, কৃষিখাতের মতো পোলট্রি খাতেও বিদ্যুতে সাশ্রয়ী রেট এবং ফিড মিলগুলোতে বিএসটিআইয়ের হয়রানি বন্ধের দাবি জানান।

বাংলাদেশ প্রান্তিক খামারি পরিষদের সভাপতি আসাদুজ্জামান মামুন এই খাতের খাদ্যের দাম কমানোর দাবি জানান। দাবি না মানলে ১ সেপ্টেম্বর কাফনের কাপড় পরে দাবি আদায়ে আবারও রাস্তায় নামাসহ কঠোর আন্দোলনের হুমকি দেন।

শিহাব খান/এনএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()