সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

গাজীপুর সাফারি পার্কে জেব্রার পালে নতুন শাবক

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রা পালে যুক্ত হয়েছে নতুন শাবক। পার্কে জেব্রার সংখ্যা ২৫ থেকে বেড়ে তা দাঁড়িয়েছে ২৬ এ।

পরিবেশ

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রা পালে যুক্ত হয়েছে নতুন শাবক। পার্কে জেব্রার সংখ্যা ২৫ থেকে বেড়ে তা দাঁড়িয়েছে ২৬ এ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম জেব্রা শাবক জন্মের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে মা জেব্রাটি জঙ্গলের ভেতরে অপেক্ষাকৃত ঠান্ডা কোনো স্থানে অবস্থান করছিল। ধারণা করা হচ্ছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে শাবকটির জন্ম হয়েছে। এসময় পালের অন্য সদ্যসরাও শাবকটিকে আগলে রাখে, নিরাপত্তা দেয়। এরই ফাঁকে কর্তৃপক্ষের নজরে আসে জেব্রা শাবকটি। নিরাপত্তার কথা বিবেচনা করে বিষয়টি আড়াল করে রাখা হয়েছিল।

পার্ক সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকা থেকে পশুপাখি আমদানিকারক প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে ২০১৩ সালের পর থেকে কয়েক দফায় জেব্রাগুলো আনা হয়। কোয়ারেন্টাইনের পর সেগুলো পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনীতে উন্মুক্ত করা হয়। সেখানে বেশ কিছু আফ্রিকান প্রাণীও রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান বলেন, জেব্রা শাবক সাত থেকে আট মাস মায়ের দুধ খেয়ে থাকে। এরা পাল ধরে ঘুরে বেড়াতে পছন্দ করে। পালের অন্য সদস্যরাও নতুন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে। ১২ থেকে ১৩ মাস গর্ভকাল পার করে একটি নারী জেব্রা। প্রকৃতিতে এরা ২০ বছর বাঁচে। আবদ্ধ জোনে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে।

তিনি আরও বলেন, পুষ্টিগুণের কথা চিন্তা করে মা জেব্রার খাবারে বেশ পরিবর্তন আনা হয়েছে। গাজর, ভুট্টা ও ভুসি বাড়িয়ে দেওয়া হচ্ছে নিয়মিত। ঘাসের পাশাপাশি তাদের ছোলাও দেওয়া হচ্ছে। জেব্রা শাবক ও মা জেব্রা সুস্থ আছে।

আব্দুর রহমান আরমান/এমআরআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()