সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

গাবতলী পশুর হাটে এখনো জমেনি বেচাকেনা

পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ মে। এরইমধ্যে রাজধানীতে ঈদের কোরবানির পশু দেশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে। তবে এখনো ক্রেতার সংখ্যা কম। রোববার (২৪ মে) সকালে গাবতলী পশুর হাট ঘুরে দেখা গেলো এখনো জমে উঠেনি বেচাকেনা।

লাইভস্টক

পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ মে। এরইমধ্যে রাজধানীতে ঈদের কোরবানির পশু দেশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে। তবে এখনো ক্রেতার সংখ্যা কম। রোববার (২৪ মে) সকালে গাবতলী পশুর হাট ঘুরে দেখা গেলো এখনো জমে উঠেনি বেচাকেনা।

জামালপুরের জাকারিয়া ফার্ম থেকে ৮০টা গরু নিয়ে রাজধানীর গাবতলী পশুর হাটে এসেছেন হৃদয়। তিনি বলেন, গত বুধবার ৮০টা গরু নিয়ে হাটে এসেছি। আজ পর্যন্ত ২/৩টি গরু বিক্রি করতে পারছি। অল্প-স্বল্প ক্রেতা আছে। তবে অধিকাংশ ক্রেতা ঘুরে ঘুরে দাম যাচাই করছেন। আশা করা যায় কাল থেকে ক্রেতার উপস্থিতি বাড়বে।

টঙ্গীর সরকার ক্যাটেল ফার্ম থেকে ৪৮টি গরু নিয়ে গাবতলী হাটে এসেছেন মো. খবির হোসেন। তিনি বলেন, আজ দুইদিন হলো গরু নিয়ে ঢাকা এসেছি। দুইদিনে ১টা গরু বিক্রি করতে পারছি। এখনো হাট ভালো করে লাগেনি। ক্রেতা আছে খুব কম। আগামী ২ দিনের মধ্যে ক্রেতা বাড়বে।

পাবনা ও সিরাজগঞ্জ থকে ৩১টা গরু নিয়ে গাবতলী এসেছেন মো. বরাত আলী সরকার ও তার ভাই। তিনি বলেন, আমরা দুই ভাই মিলে পাবনা ও সিরাজগঞ্জ থেকে ৩১টা গরু নিয়ে এসেছি। কিন্তু বাজারে কাস্টমার নামেনি। সকালেই গরু নিয়ে ঢাকায় এসেছি। এখন পর্যন্ত কোনো ক্রেতা গরু দেখে দামদরও করেনি।

বাড়িতে কোরবানির জন্য গাবতলী পশুর হাটে এসেছেন মেজবাহ। তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে গাবতলী হাটে এসেছি গরু কিনতে। ১ লাখ ৬০-৭০ হাজারের মধ্যে গরু কিনবো।

তিনি বলেন, গরুর দাম প্রচুর বেশি চাইছে। কেউ কেউ আবার ঠিকঠাক দাম চাচ্ছে। তবে অধিকাংশ বেশি চাওয়ার কারণে যারা কম দাম চাইছিল তারাও এখন বেশি চাচ্ছে। সকাল ৮টা থেকে ঘুরছি গরু কেনার জন্য। কিন্তু দাম যেভাবে চাচ্ছে কেনা সম্ভব হচ্ছে না। যদি কিনতে না পারি তাহলে চলে যাবো। নারায়ণগঞ্জ গিয়ে সেখান থেকে কিনবো।

এদিকে, ছাগল বিক্রেতা মো. ফারুক বলেন, আমরা গ্রামের থেকে ছাগল কিনে ঢাকা নিয়ে আসি। এখানে এখন ১২০-১২৫ টার মতো ছাগল আছে। আজ পর্যন্ত ১০-১১ টা ছাগল বিক্রি করেছি। বাজার খুব একটা ভালো না। গতবারের তুলনায় এবার বাজার কম, দাম কম। বাজারে মাঝারি আকারের ছাগলের চাহিদা বেশি বলেও জানান তিনি।

নওগাঁ থেকে ১৪০টি ছাগল নিয়ে ঢাকা এসেছেন মালু ব্যাপারী। তিনি বলেন, বেচাকেনা সেভাবে দেখছি না। আজকে মাত্র ১৫টা ছাগল বিক্রি করেছি। কোরবানির ঈদে যেমন বেচাকেনা হয় সেভাবে এখনও শুরু হয়নি। আশা করা যায় কাল থেকে ঈদের বিক্রি শুরু হয়ে যাবে। আর তো সময় নেই।

ক্রেতাদের বলা দামের সঙ্গে বিক্রেতাদের বলা দামের সামঞ্জস্যতা জানতে চাইলে তিনি বলেন, পশু খাবারের দাম অনেক বেড়েছে। যার কারণে ছাগলও বেশি দামে কিনতে হয়েছে। কিন্তু ক্রেতারা এসে যে দাম বলছে সে দামে আমরা ছাগল কিনতেও পারিনি। এই ছাগলটা আমার কিনে আনা ১৭ হাজার টাকা দিয়ে। কিন্তু ক্রেতা এসে ১২ হাজার টাকা পর্যন্ত বলেছে। পরে ঘুরে চলে গেছে। এই দামে ছাগল বেচতে পারবো বলেন?

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()