সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৭ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৯%বাতাস ৪ কিমি/ঘ

আখ চাষে স্বাবলম্বী হচ্ছেন কালীগঞ্জের চাষিরা

গাজীপুরের কালীগঞ্জে আখ চাষে বাম্পার ফলন এবং ন্যায্য মূল্য পাওয়ায় কৃষকদের মুখের হাসি ফুটেছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত বছর ৬০ হেক্টর জমিতে ৩ হাজার ৬১৪ মেট্রি

গাজীপুরের কালীগঞ্জে আখ চাষে বাম্পার ফলন এবং ন্যায্য মূল্য পাওয়ায় কৃষকদের মুখের হাসি ফুটেছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত বছর ৬০ হেক্টর জমিতে ৩ হাজার ৬১৪ মেট্রিকটন আখের আবাদ হয়েছে। এ বছর তা বেড়ে ৬২ হেক্টর জমিতে ৩ হাজার ৭৩৫ মেট্রিকটন আখের আবাদ হয়েছে।

উপজেলার প্রতিটি ইউনিয়নেই কম-বেশি আখের চাষ হয়। তবে বাহাদুরসাদী, জামালপুর, মোক্তারপুর ও কালীগঞ্জ পৌরসভায় একটু বেশি চাষ হয়ে থাকে। এ উপজেলায় বিভিন্ন জাতের আখ চাষ হলেও ঈশ্বরদী ১৬ ও ৩৬, টেনাই, বি.এস.আর.আই ৪১ ও ৪২ জাতের আখ বেশি চাষ হচ্ছে। দিন দিন আখ চাষে স্থানীয় কৃষকদের মাঝে যে আগ্রহ লক্ষ্য করা গেছে, এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে লক্ষ্যমাত্রা দিন দিন অতিক্রম করবে।

বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর গ্রামের আখ চাষি আব্দুর রহমান (৬০) জানান, তিনি গত বছর ১০ শতাংশ জমিতে আখের চাষ করেছেন ওই পরিমাণ জমিতে চাষ করতে খরচ হয়েছিল ৩৪ হাজার টাকা। তিনি পাইকারি ৪০ হাজার টাকা বিক্রি করেছেন। এবছর সমপরিমাণ জমিতে আখের চাষ করে ৪৪ হাজার টাকা খরচ করে তিনি ৫৫ হাজার টাকা বিক্রি করেছেন।

একই ইউনিয়নের খলাপাড়া গ্রামের আরেক আখ চাষি ইসলাম সরকার (৬৮) জানান, তিনি নিজেই সব কাজ করেন। এ জন্য তার খরচ খুব একটা হয় না। তবে ৯ শতাংশ জমিতে তার মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়েছে। গত বছর একই পরিমাণ জমিতে একই খরচে ৮০ হাজার টাকা বিক্রি করলেও এ বছর ওই জমির ১ লাখ ২০ হাজার টাকা বিক্রি করেছেন বলে জানান।

একই গ্রামের আখ চাষি আব্দুল বাতেন জানান (৬৫) জানান, তিনি মাত্র ৫ শতাংশ জমিতে আখ চাষ করেছেন। গত বছরও তিনি একই পরিমাণ জমিতে আখ চাষ করেছেন। তবে ৩২ হাজার টাকা বিক্রি করলেও এ বছর বিক্রি করেছেন ৪০ হাজার টাকা।

উপজেলার বক্তারপুর ইউনিয়নে দেউলিয়া গ্রামের আখ চাষি আবেদ আলী (৫৫) জানান, এবার প্রথম তিনি ৪ বিঘা জমিতে আখের চাষ করেছেন। গত বছর প্রতিবেশীকে দেখে আখ চাষে এবার তিনি উদ্বুদ্ধ হন। ফলন এবং ন্যায্য মূল্যে খুশি বলেও জানান ওই আখ চাষি।

কালীগঞ্জ পৌর এলাকার ঘোনাপড়া গ্রামের আখ চাষি আক্তার হোসেন (৬০) জানান, প্রতিবেশী দুলাল হোসেন, মাজু মিয়া, পনির হোসেন, আক্রাম হোসেন মিলে স্থানীয় একজনের কাছ থেকে ৪ বিঘা জমি বর্গা হিসেবে নিয়ে তারা ৫ জন মিলে আখের চাষ করেছেন। তবে ফলন এবং ন্যায্য মূল্যে তারা সবাই খুশি।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম জানান, উপজেলার যেসব এলাকায় আখ চাষ বেশি হচ্ছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ওই এলাকার আখ চাষিদের প্রশিক্ষণ ও প্রদর্শনী দেওয়াসহ আখ মাড়াই যন্ত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আখ লাগানো থেকে শুরু করে উঠানো পর্যন্ত বিভিন্ন ধাপে ধাপে সার প্রয়োগ ও রোগ বালাই নিয়ে পরামর্শ দিচ্ছে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা।

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

তিস্তার পানি ওঠানামায় ১৮০ চরের পাকা আমন নিয়ে শঙ্কা, দ্রুত কাটার পরামর্শ

রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর ১৮০টি চরে এবার ২২,৮০০ হেক্টরে আমন হয়েছে, ফলনও ভালো; কিন্তু তোলার আগে পানি বাড়লে নিচু জমির ধান তলিয়ে যাওয়ার ভয়ে কৃষকেরা।

বাসস৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

যশোরে ২২০ হেক্টরে আখ, ২২ কোটি টাকার বেচাকেনার আশা; সারের দামে চাপ

কৃষি বিভাগের লক্ষ্য ২২ হাজার টন; চাষিরা এবার প্রতি পিসে ৫ থেকে ১০ টাকা বেশি পাচ্ছেন, খালধার মোড়ের হাটে দিনে ওঠে প্রায় ১৫ হাজার পিস, তবে সারের সংকটে খরচ বেড়েছে।

দিনাজপুর টিভি৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাদ্যের জমি নয়, চর-লবণাক্ত-খরাপ্রবণ জমিতে তুলা চাষ বাড়ানোর নির্দেশ কৃষিমন্ত্রীর

বিশ্ব তুলা দিবসের সেমিনারে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ২০৩০ সালের মধ্যে ৫ লাখ বেল উৎপাদনের লক্ষ্যে বছরভিত্তিক এলাকা ও কৃষকের হিসাবসহ মহাপরিকল্পনা চেয়েছেন; রঙিন তুলার সম্ভাবনাও যাচাই করতে বলেছেন।

কৃষি সংবাদ৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)