সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

এতিমখানায় গেলো জব্দকৃত ২৫ মণ জাটকা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ২৫ মণ (১০০০ কেজি) জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড।

মৎস্য

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ২৫ মণ (১০০০ কেজি) জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড।

শুক্রবার (৭ মার্চ) দিনগত রাত ২টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ লঞ্চ থেকে জাটকাগুলো জব্দ করা হয়। পরে সকালে এতিমখানা ও দুস্থদের মাঝে এসব মাছ বিতরণ করা হয়।

মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুরের নৌ-সীমানায় ১ মার্চ থেকে জাটকা সংরক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। দেশের ছয়টি অভয়াশ্রমের মধ্যে চাঁদপুরের ষাটনল থেকে চর ভৈরবি পর্যন্ত ৭০ কিলোমিটার মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে সকল প্রকার মৎস্য আহরণবন্ধসহ জাটকা সংরক্ষণ কর্মসূচি পালিত হচ্ছে। এসময় জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মোহনপুর কোস্টগার্ড ইউনিটের কর্মকর্তা এম কবির জানান, মোহনপুর অঞ্চলে মেঘনা নদীর বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ নামের যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। জাটকাগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাটকাগুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের উপস্থিতিতে মোহনপুর এলাকার এতিমখানা ও দুস্থদের মাঝে মাঝে বিলিয়ে দেওয়া হয়।

শরীফুল ইসলাম/এমএন/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()