সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

একটা গাছ কাটলে তিনটা লাগাবো: মেয়র তাপস

নগর উন্নয়নের প্রয়োজনে রাজধানীর ধানমন্ডি এলাকায় যে পরিমাণ গাছ কাটা হবে তার তিনগুণ লাগানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

পরিবেশ

নগর উন্নয়নের প্রয়োজনে রাজধানীর ধানমন্ডি এলাকায় যে পরিমাণ গাছ কাটা হবে তার তিনগুণ লাগানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সম্প্রতি ধানমন্ডির সাতমসজিদ এলাকার সড়কে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাটা হচ্ছে সড়ক বিভাজকের গাছ। ডিএসসিসি কর্তৃপক্ষ বলছে, সড়ক বিভাজকের সৌন্দর্যবর্ধনের জন্য এসব গাছ কাটা হচ্ছে। তবে বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দা ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠন।

এ প্রসঙ্গে মেয়র তাপস বলেন, গাছ কাটা নিয়ে কেউ কেউ মর্মাহত হতেই পারেন, কষ্ট পেতেই পারেন। এটা তাদের আবেগের বিষয়। তবে কোথাও একটা গাছ অপসারিত হলে সেখানে আমরা তিনটা গাছ লাগানোর লক্ষ্যে কাজ করছি।

আরও পড়ুন: ঢাকাকে পর্যটকবান্ধব করতে ঐতিহ্য বলয় সৃষ্টি করা হচ্ছে

বুধবার (১০ মে) ঢাকেশ্বরী মন্দির এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, গাছ কাটা নিয়ে অনেকে ঢালাওভাবেও অনেক কথা বলছেন। পূর্ণ তথ্য না নিয়েই কথা বলছেন। আসলে উন্নয়নকাজে অনেক সময় গাছ ফেলে দিতে হয়, কেটে ফেলতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমরা সেটা তখনই করি, যখন নিতান্তই আর কোনো উপায় থাকে না।

তিনি বলেন, যে গাছগুলো ফেলা হয়েছে বা কেটে ফেলতে হবে সেসব জায়গায় আমরা অবশ্যই অন্য গাছ লাগাবো। উন্নয়নকাজের প্রয়োজনে গাছ কাটতে হলে সেখানে নতুন করে আমরা তিনগুণ গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। একটা গাছ কাটা হলে আমরা সেখানে তিনটা গাছ লাগানোর লক্ষ্যে কাজ করছি। ওই (সাতমসজিদ সড়ক) সড়ক বিভাজকে আমরা আরও অনেক বেশি গাছ লাগাবো। এছাড়া আসন্ন বর্ষা মৌসুমে প্রায় ১০ হাজার গাছ লাগানো হবে। সুতরাং এটা আমাদের চলমান প্রক্রিয়া।

আরও পড়ুন: ধানমন্ডিতে সড়কের গাছ কাটার প্রতিবাদে সমাবেশ

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে শেখ তাপস বলেন, আমরা কিন্তু এরই মধ্যে গত দুই বছরের বেশি সময়ে প্রায় দুই লাখ গাছ লাগিয়েছি। আদি বুড়িগঙ্গায় আমরা লক্ষাধিক গাছ লাগাবো। এছাড়া আমাদের খালগুলো নিয়ে যে প্রকল্প পাস হয়েছে সেখানে আমরা লক্ষাধিক গাছ লাগাবো। ঢাকাকে সবুজ-শ্যামল করতে আমাদের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, কোনো নগর পরিকল্পনাবিদের পরামর্শ ছাড়া গাছ কাটা হচ্ছে- এটা আসলে ঢালাওভাবে বলা। আমাদের তিনজন নগর পরিকল্পনাবিদ রয়েছেন। আমি আসার পর (সিটি মেয়র হওয়ার পর) থেকে আমাদের প্রকল্প বা নিজস্ব কার্যক্রম হোক বা অন্য কোনো কিছু হোক- আমি বিভিন্নভাবে স্থপতি, নগর পরিকল্পনাবিদ, ইতিহাসবিদসহ সবাইকে নিয়েই সম্মিলিতভাবে কাজ করে চলেছি।

আরও পড়ুন: ঢাকার তাপমাত্রা সহনীয় রাখতে দুই লাখ গাছ লাগাবেন মেয়র আতিক

মেয়র বলেন, পরিকল্পনা কিন্তু কেউ দেখেন না। পরিকল্পনা করে যখন আমরা কাজে যাই তখন অনেকে দেখেন। উন্নয়নকাজ বাস্তবায়নে আমাদের অনেক নেপথ্য কাজ করতে হয়। গাছ আমরা লাগিয়ে যাবো। ঢাকাকে অবশ্যই আমরা একটি সুন্দর ও সবুজ নগরীতে পরিণত করবো।

এমএমএ/এমকেআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()