সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

এক ঘরে মিললো ৬৯ গোখরা সাপ

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বসতঘর থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে। সাপ আতঙ্কে দিন কাটছে ওই পরিবারের সদস্যদের। উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বসতঘর থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে। সাপ আতঙ্কে দিন কাটছে ওই পরিবারের সদস্যদের। উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকার দেলোয়ার হোসেন ও আলী হোসেন দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত। সেই টাকায় নির্মাণ করেছেন একটি বাড়ি। সেই বাড়িতে বসবাস করার আগেই বাসা বেঁধেছে সাপ। তাদের সেই স্বপ্নের কুটির থেকে একে একে ৬৯টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সাপ আতঙ্কে দিন কাটছে পরিবারের সদস্যসহ বাড়ির অন্য লোকজনের। শুধু তাই নয়, এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। অনেকগুলো সাপের বাচ্চা উদ্ধার করা হলেও এখনো উদ্ধার হয়নি কোনো বড় সাপ।

প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, একটি গোখরা সাপ একসঙ্গে সর্বোচ্চ ২০-২৫টি ডিম দেওয়ার সক্ষমতা থাকে। তাহলে বোঝা যাচ্ছে এখানে একটি সাপ নয়, বেশ কয়েকটি বড় সাপ রয়েছে। এছাড়াও প্রতিদিন ওই ঘরের পাশ থেকে দুই-একটি করে সাপের বাচ্চা উদ্ধার করা হচ্ছে।

ওই দুই প্রবাসীর বড় ভাই আলাউদ্দিন বলেন, প্রথমে ভেবেছিলাম কোনো বিষমুক্ত সাধারণ সাপ। কিন্তু পরে দেখছি এগুলো সব বিষাক্ত গোখরা সাপের বাচ্চা। রাত হলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরিবারের ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে দুশ্চিন্তায় থাকি সবসময়। সাপগুলো মেরে ফেলা হয়েছে।

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, উপযুক্ত পরিবেশ পাওয়ায় সাপের বাচ্চাগুলো এখানে জন্ম নিয়েছে। কিন্তু এগুলো বিষধর সাপ, ছোবল দিলেই ঘটতে পারে যেকোনো ধরনের দুর্ঘটনা। তাই সাপুড়ে ও বন কর্মকর্তাদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।

এম মাঈন উদ্দিন/এফএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()