সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

দিনাজপুরে সরিষা ক্ষেত থেকে চন্দ্রবোড়া উদ্ধার

দিনাজপুরে বিরল উপজেলায় সরিষা ক্ষেত থেকে বিষধর চন্দ্রবোড়া (রাসেল ভাইপার) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে রাজশাহী স্নেক রেস্কিউ টিমকে সাপটি হস্তান্তর করা হয়।

পরিবেশ

দিনাজপুরে বিরল উপজেলায় সরিষা ক্ষেত থেকে বিষধর চন্দ্রবোড়া (রাসেল ভাইপার) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে রাজশাহী স্নেক রেস্কিউ টিমকে সাপটি হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভান্ডারা ইউনিয়নের তুলাই নদীর পাড় রেংটার ব্রিজ সংলগ্ন সরিষা ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়।

বনবিভাগের বিরল এসএফপসির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলী বলেন, স্থানীয় কৃষক নুর ইসলাম তার সরিষা ক্ষেতে অপরিচিতি একটি সাপ দেখতে পান। এ সময় তিনি বনবিভাগকে খবর দেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাসেল ভাইপার সাপটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সীমান্ত কাছাকাছি হওয়ায় সাপটি ভারত থেকে বাংলাদেশে এসেছে। যেহেতু সাপটি অনেক বিষাক্ত তাই এখানে অবমুক্ত করা হবে না। সাপটি রাজশাহী বনবিভাগে নেওয়া হবে। এরই মধ্যে শুক্রবার সকালে রাজশাহী স্নেক রেস্কিউর একটি দল বিরলে এসে পৌঁছেছে। দাপ্তরকি কাজ শেষে সাপটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, রাসেল ভাইপার বাংলাদেশে বিলুপ্তির তালিকা আছে। আগে সাধারণত এ প্রজাতির সাপগুলো মরু অঞ্চলে দেখা যেত। প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগে সাপগুলো এ অঞ্চলে চলে এসেছে।

এমদাদুল হক মিলন/এসজে/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()