সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

দিনাজপুরে সাপের কামড়ে দুদিনে তিন গৃহবধূর মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিবনগর ইউনিয়নে দুজন ও সোমাবার (১৫ সেপ্টেম্বর) রাতে কাজিহাল ইউনিয়নে একজনের মৃত্যু হয়।

পরিবেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিবনগর ইউনিয়নে দুজন ও সোমাবার (১৫ সেপ্টেম্বর) রাতে কাজিহাল ইউনিয়নে একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগম (৩৫), পুকুরি সিংপাড়া গ্রামের শ্যামল রায়ের স্ত্রী বিনা রানী (৪৫) ও শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্রের স্ত্রী কনিকা রানী (৪৫)।

জানা গেছে, মঙ্গলবার সকালে শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কনিকা রানী রান্না করছিলেন। এসময় খড়ির (জ্বালানি) ভেতর থেকে একটি সাপ বের হয়ে তাকে কামড় দেয়। এসময় তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।একই দিন সকালে কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে মাটির চুলা থেকে ছাই তুলতে গিয়ে বুলবুলি বেগম সাপের কামড়ে আহত হন। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তিনি মারা যান।

এর আগে সোমবার রাত ৮টার দিকে কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া গ্রামের বিনা রানী নামের এক গৃহবধূ মাটির ঘরের ভেতরে একটি ইঁদুরের গর্তের মুখ বন্ধ করার সময় গর্তের ভেতরে থাকা সাপ তাকে কামড়া দেয়। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নুরে আলম বলেন, হাসপাতালে অ্যান্টিভেনম মজুত আছে। তবে রোগীর উপসর্গ ও কোন সাপে কামড়েছে, তা নির্ণয় করে ইনজেকশন প্রয়োগ করা হয়। যেসব রোগী এসেছিলেন, তাদের অবস্থা খুবই গুরুতর ছিল। একজনের ক্ষেত্রে সাপে কাটার সঠিক উপসর্গও পাওয়া যায়নি। তাই উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন মিয়া ও শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান সামিদুল ইসলাম সাপের কামড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এমএন/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()