সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

দই ফুলকপি: সহজ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি

ফুলকপি আমাদের পরিচিত সবজির মধ্যে অন্যতম, যা ভাজি, তরকারি কিংবা সুপে ব্যবহার হয়। কিন্তু জানতেন কি, এই সাধারণ সবজিটিকে দইয়ের সঙ্গে মিশিয়ে তৈরি করা যায় একটি অসাধারণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি? দই ফুলকপি শুধু স্বাদে ক্রিমি ও মোলায়েম নয়, এতে থাকে প্রচুর পুষ্টি এবং হজমে সহায়ক উপাদান। সহজ কয়েকটি ধাপে

শাকসবজি

ফুলকপি আমাদের পরিচিত সবজির মধ্যে অন্যতম, যা ভাজি, তরকারি কিংবা সুপে ব্যবহার হয়। কিন্তু জানতেন কি, এই সাধারণ সবজিটিকে দইয়ের সঙ্গে মিশিয়ে তৈরি করা যায় একটি অসাধারণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি? দই ফুলকপি শুধু স্বাদে ক্রিমি ও মোলায়েম নয়, এতে থাকে প্রচুর পুষ্টি এবং হজমে সহায়ক উপাদান। সহজ কয়েকটি ধাপে তৈরি এই রেসিপি আপনার ডাইনিং টেবিলে এনে দেবে এক নতুন স্বাদ, যা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। রইলো রেসিপি-

উপকরণ

ফুলকপি ১টিআলু ২টিটকদই- ২০০ গ্রামহলুদের গুঁড়া ১ টেবিল চামচপেঁয়াজ ২টিলবণ স্বাদমতোমরিচের গুঁড়া ১ টেবিল চামচজিরা গুঁড়া ১ টেবিল চামচসরিষার তেল পরিমাণমতোচিনি ২ টেবিল চামচশুকনা মরিচ ২টি।

আরও পড়ুন: ঘরেই তৈরি করুন সুগন্ধি কমলার পুডিংবিকেলের নাস্তায় রাখুন সরিষা ফুলের বড়াসবজির রাজা ফুলকপি, পায়েসে কেমন লাগে জানেন?

যেভাবে তৈরি করবেন

প্রথমে ফুলকপি ও আলু ছোট ছোট করে কেটে নিন। এরপর এগুলো হালকে ভেজে তুলে রাখুন। কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে আস্ত জিরা, শুকনো মরিচ দিয়ে তা হালকা ভাজুন। ভাজা হলে তাতে হলুদ, মরিচ ও জিরা গুঁড়া অল্প পানিতে মিশিয়ে দিতে হবে। এবার টকদই ফেটিয়ে তাতে লবণ ও চিনি দিয়ে দিন। এরপর তাতে আলু ও ফুলকপি দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হলে অল্প পানি দিতে হবে। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলে সুস্বাদু দই ফুলকপি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()