সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

ধ্বংসের মুখে পরিবেশ, সচেতনতার নতুন উদ্যোগ

জাহিদুল ইসলাম মেহেদী

পরিবেশ

জাহিদুল ইসলাম মেহেদী

প্লাস্টিক ও পলিথিন দূষণ এক ভয়ংকর সংকটে পরিণত হয়েছে। এগুলো শত শত বছরেও মাটিতে মিশে না গিয়ে পরিবেশে বিরূপ প্রভাব ফেলে। বাংলাদেশের উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটায় এ সংকটের প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তবে এখানেই সচেতনতার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শফিকুল ইসলাম খোকন। যিনি স্থানীয়ভাবে প্লাস্টিক ও পলিথিন বর্জনের প্রচারে নিরলসভাবে কাজ করছেন।

প্লাস্টিকের টুকরোগুলো যখন নদীতে পড়ে; তখন তা মাছের খাদ্যে পরিণত হয়। এই মাছ মানুষের খাদ্য হয়ে আবার শরীরে প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে। গবেষণায় দেখা গেছে, প্লাস্টিকের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা (মাইক্রোপ্লাস্টিক) মানুষের রক্তে প্রবেশ করছে, যা ক্যানসারসহ নানা রোগের কারণ হতে পারে। পৃথিবীর বাতাস, পানি ও মাটি আজ ভয়াবহ দূষণের শিকার। শিল্পায়ন, নগরায়ন ও মানুষের অসচেতনতা এই দূষণকে আরও ত্বরান্বিত করছে।

বরগুনার পাথরঘাটার জেলে আব্দুর রহিম (৫০) বলেন, 'আগে নদীতে মাছের খুব অভাব ছিল না। এখন প্লাস্টিক আর পলিথিনে নদী ভরে গেছে। জাল ফেললেই মাছের বদলে এসব বর্জ্য উঠে আসে। এগুলোর কারণে মাছও মরছে, আমাদেরও ক্ষতি হচ্ছে।'

স্থানীয় কৃষক আমির হোসেন (৪৫) বলেন, 'আমাদের জমিতে আগের মতো ফসল হয় না। বাজারের পলিথিন মাটিতে মিশে গিয়ে জমির উর্বরতা কমিয়ে দিচ্ছে। মাটিতে পানি আটকে যাচ্ছে, শিকড় ঠিকমতো বেড়ে উঠতে পারছে না।'

পাথরঘাটা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মৎস্যপ্রধান এলাকা। এখানকার নদ-নদী এবং সমুদ্রনির্ভর অর্থনীতি মূলত মৎস্য শিকার ও কৃষির ওপর দাঁড়িয়ে আছে। তবে প্লাস্টিক ও পলিথিন দূষণের কারণে এখানকার বাস্তুসংস্থান হুমকির মুখে পড়েছে।

পরিবেশকর্মী আরিফুর রহমান বলেন, 'আমরা প্রতিদিন দেখতে পাই কিভাবে পলিথিন নদীতে পড়ে মাছের জন্য বিপদ তৈরি করছে। প্লাস্টিক ভেঙে ছোট ছোট টুকরোয় পরিণত হয়, যা মাছ খেয়ে ফেলে। এই দূষণ রোধ না করলে ভবিষ্যতে উপকূলের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।

শফিকুল ইসলাম খোকন একজন পরিবেশপ্রেমী ব্যক্তি, যিনি প্লাস্টিক ও পলিথিন দূষণের বিরুদ্ধে স্থানীয়ভাবে সচেতনতা তৈরি করছেন। তিনি নিজ উদ্যোগে পাথরঘাটার বিভিন্ন হাট-বাজার, স্কুল-কলেজ ও নদীপাড়ের জেলেদের মধ্যে গিয়ে প্লাস্টিক বর্জনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। নিজের পোশাকের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাপড়ের ব্যাগ ও পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করেন।

শফিকুল ইসলাম খোকন বলেন, 'মানুষ সচেতন হলেই প্লাস্টিক দূষণ কমানো সম্ভব। আমরা প্রচারণা চালাচ্ছি, যাতে মানুষ বুঝতে পারে প্লাস্টিক আমাদের কী ক্ষতি করছে। যদি সবাই সচেতন হয়, তাহলে পলিথিনমুক্ত পরিবেশ গড়া সম্ভব। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে পরিবেশবান্ধব ক্যাম্পেইন এবং প্লাস্টিকমুক্ত পাথরঘাটা গড়তে নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছি।'

পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করতে হবে। পাট, কাপড়, ও পুনর্ব্যবহারযোগ্য ব্যাগের ব্যবহার নিশ্চিত করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে স্থানীয় প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে। পরিবেশবান্ধব শিক্ষার প্রসার ঘটাতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্লাস্টিক বর্জন নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাতে হবে। উপকূলীয় এলাকায় বিশেষ করে মৎস্যজীবীদের জন্য পরিবেশবান্ধব নীতি গ্রহণ করতে হবে।

প্লাস্টিক দূষণ শুধু একক কোনো এলাকার সমস্যা নয়, এটি বৈশ্বিক সংকট। বরগুনার পাথরঘাটার মতো এলাকাগুলোয় এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। যা ভবিষ্যতে আরও ভয়ংকর রূপ নিতে পারে। তবে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকার, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এ বিপর্যয় রোধ করা সম্ভব। শফিকুল ইসলাম খোকনের মতো সচেতন মানুষদের পাশে দাঁড়ালে এবং সবাই মিলে প্লাস্টিকমুক্ত জীবনযাপনের অভ্যাস গড়ে তুললে হয়তো আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারবো।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()