সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

ধাওয়া খেয়ে গাছ থেকে পুকুরে ঝাঁপ দিলো মেছোবাঘ

চট্টগ্রামের সীতাকুণ্ডে লোকালয়ে একটি মেছোবাঘ ধরা পড়েছে। শনিবার (২৮ জুন) ভরদুপুরে লোকালয়ে চলে এলে লোকজন ধাওয়া দিতেই এটি লাফিয়ে জামগাছের মগডালে উঠে পড়ে। পরে সেখান থেকে লাফ দিয়ে বাড়ির পাশে ইউনিয়ন পরিষদের পুকুর পাড়ের গাছে চলে যায়।

মৎস্য

চট্টগ্রামের সীতাকুণ্ডে লোকালয়ে একটি মেছোবাঘ ধরা পড়েছে। শনিবার (২৮ জুন) ভরদুপুরে লোকালয়ে চলে এলে লোকজন ধাওয়া দিতেই এটি লাফিয়ে জামগাছের মগডালে উঠে পড়ে। পরে সেখান থেকে লাফ দিয়ে বাড়ির পাশে ইউনিয়ন পরিষদের পুকুর পাড়ের গাছে চলে যায়।

এলাকাবাসী ফের ধাওয়া দিলে মেছোবাঘটি পরিষদের পুকুরে লাফিয়ে পড়ে। পরে পুকুরে জাল মেরে এটিকে ধরা হয়। উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের রঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় যুবদল নেতা লোকমান হোসেন রকিব জানান, দুপুরের পর হঠাৎ মেছোবাঘটি তাদের বাড়িতে ঢুকে যায়। এসময় তিনি ও তার ভাতিজা মাহমুদ, কায়েদ, শাহারিয়ার ও নাঈম বাঘটিকে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে এটি লাফিয়ে বাড়ির পাশে থাকা জামগাছে উঠে যায়। পরে সেখান থেকে লাফিয়ে নেমে বাড়ির পাশে ইউনিয়ন পরিষদের পুকুর পাড়ে থাকা গাছে উঠে যায়।

এলাকাবাসীসহ তারা সেখানে ধাওয়া দিলে মেছোবাঘটি গাছ থেকে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। পরে পুকুরে জাল ফেলে মেছোবাঘটিকে ধরা হয়।

হোসেন রকিব আরও জানান, মেছোবাঘটি আটকের পর বনে অবমুক্ত করার জন্য বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দায়িত্বরত রেঞ্জ কর্মকর্তার কাছে তারা হস্তান্তর করেছেন।

বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দায়িত্ব রেঞ্জ কর্মকর্তা মো. আলা উদ্দিন জানান, এলাকাবাসী জাল দিয়ে মেছোবাঘটিকে আটকের পর তাদের কাছে হস্তান্তর করেছে। তবে অবমুক্ত করার আগেই এটি জাল ছিঁড়ে পার্কের ভেতরে থাকা বনে পালিয়ে যায়।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()