সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

ঢাকঢোল পিটিয়ে উদ্বোধনের পর বিক্রি করা হলো মাত্র ১০০ কেজি ইলিশ

হ্রাসকৃত মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। আজ (রোববার) দুপুরে মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার উদ্বোধন করার পর বিএফডিসিতে দুপুর ২টা থেকে ৬০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি শুরু হয়।

মৎস্য

হ্রাসকৃত মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। আজ (রোববার) দুপুরে মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার উদ্বোধন করার পর বিএফডিসিতে দুপুর ২টা থেকে ৬০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি শুরু হয়।

এসময় ইলিশ কিনতে সাধারণ মানুষের ভিড় জমে। কেউ এক কেজি কেউ আরও বেশি করে ইলিশ কিনেছেন। তবে ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করে বিক্রি করা হয়েছে মাত্র ১০০ কেজি মাছ।

বিএফডিসির আউটলেটের বিক্রেতা নাজমুল জাগো নিউজকে বলেন, আমাদের ২টা ৪০ মিনিটের মধ্যে বিক্রি শেষ হয়ে গেছে। আজকে ১০০ কেজি বিক্রি করেছি। আজ আর বিক্রি করবো না। তবে স্টক থাকা সাপেক্ষে বিক্রি চলবে। ক্রেতারা আবার আগামীকাল এসে কিনতে পারবেন।

মাছ কিনতে আসা আরমান হোসেন জাগো নিউজকে বলেন, কারওয়ান বাজার এসে এখানে ভিড় দেখতে পাই। পরে এসে দেখি ইলিশ বিক্রি হচ্ছে। গত এক বছর ধরে ইলিশ কিনিনি। আজ কম দাম পেয়ে কিনেছি।

আবিদ রহমান নামে আরেক ব্যক্তি বলেন, ইলিশ খাওয়া আমাদের জন্য দুর্লভ। এক আত্মীয়ের মাধ্যমে শুনছি এখানে কম দামে মাছ বিক্রি হয়।

সরেজমিনে বিএফডিসির প্রধান কার্যালয়ের আউটলেটে দেখা গেছে, ৪৫০ গ্রাম থেকে ৯০০ গ্রাম পর্যন্ত ইলিশ পাওয়া যাচ্ছে। প্রতি কেজি গড়ে ৬০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

জানা গেছে, বাংলাদেশ মৎস্য উন্নয়ন ও মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ইলিশ মাছের সরবরাহ ও মূল্য শৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে হ্রাসকৃত মূল্যে ইলিশ বিক্রির এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল আজ এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। তখন জানা যায়, বিক্রয়যোগ্য ইলিশ মাছের পরিমাণ ৮৫০ কেজি। ক্রেতারা আগে এলে আগে পাবেন ভিত্তিতে এ মাছ বিক্রি হবে।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ইলিশ মাছ শুধু জাতীয় মাছ নয়। এর সঙ্গে স্বাদ, রান্না, জীবনযাপন অনেক কিছু জড়িত। ক্রয়সীমার মধ্যে রেখে বাংলাদেশের মানুষের এই মাছ খাওয়ার অধিকার আছে। আমরা উদ্যোগ নিয়েছি। আমরা হয়তো সবাইকে সন্তুষ্ট করতে পারবো না। আমরা শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আরও বেশি কীভাবে মানুষের মাঝে পৌঁছাতে পারি সেই চেষ্টা করবো।

আরএএস/এমএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()