সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

ঢাকায় বৃষ্টি, ঈদযাত্রা-পশুর হাটে ভোগান্তি

দেশের উপকূলীয় তিন বিভাগ চট্টগ্রাম, খুলনা ও বরিশালে ভারী বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিনের মধ্যে মঙ্গলবার রাজধানীতে কিছুটা বৃষ্টি হয়। তবে আজ বুধবার ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ। পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন পশুর হাটের ক্রেতা-বিক্রেতারাও।

লাইভস্টক

দেশের উপকূলীয় তিন বিভাগ চট্টগ্রাম, খুলনা ও বরিশালে ভারী বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিনের মধ্যে মঙ্গলবার রাজধানীতে কিছুটা বৃষ্টি হয়। তবে আজ বুধবার ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ। পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন পশুর হাটের ক্রেতা-বিক্রেতারাও।

বুধবার (২৮ জুন) ভোর থেকেই বৃষ্টি শুরু হয়। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তা বাড়তে থাকে। তবে সকাল আটটার পর বৃষ্টি ধীরে ধীরে কমতে শুরু করে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকার আকাশ মেঘলাসহ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

এদিকে, পরিবারের সঙ্গে ঈদ কাটাতে আজও ঢাকা থেকে গ্রামে ছুটছেন অনেকেই। তবে বাসা থেকে বের হয়ে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন তারা। অনেককেই দেখা যায় বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে রাস্তার পাশে বাসের অপেক্ষা করছেন। কেউ কেউ আবার বেশি ভাড়া দিয়ে সিএনজি অটোরিকশায় বাস, ট্রেন বা লঞ্চের জন্য টার্মিনালে ছুটছেন।

আরও পড়ুন: বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রেন যাত্রীদের

কথা হয় চট্টগ্রামগামী বেলায়েত হোসেনের সঙ্গে। পরিবার নিয়ে বনশ্রীতে অপেক্ষা করছিলেন বাসের জন্য। জাগো নিউজকে বেলায়েত বলেন, কিছু কাজ থাকায় একটু দেরি করে বাড়ি যাচ্ছি। বাসে টিকিট করা থাকলেও যানজটের কারণে বাস আসতে দেরি হচ্ছে। এর ওপর আবার যোগ হয়েছে বৃষ্টি। কাউন্টারে জায়গা কম, অনেক মানুষ অপেক্ষা করছে। তাই বাধ্য হয়েই বাইরে দাঁড়িয়ে ভিজতে হচ্ছে।

ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েছে যাত্রীর চাপ। সকাল থেকে আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিটের চাহিদা যেমন বেশি ছিল, আবার কমিউটার ট্রেনেও ছিল বাড়তি চাপ। স্টেশনে আসা এসব যাত্রীরা সকালের বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে এসেছেন স্টেশনে। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন অনেক যাত্রী।

রাজধানীর মালিবাগ থেকে আসা শাহরিয়ার আলম জাগো নিউজকে বলেন, সকালে স্টেশনে আসার জন্য যখন বের হবো তখনই বৃষ্টি শুরু। বৃষ্টির মধ্যে সকালে সিএনজিও পাচ্ছিলাম না। শেষে দ্বিগুণ ভাড়া দিয়ে সিএনজিতে স্টেশনে আসলাম।

রাজারবাগ থেকে আসা মমিনুল মন্ডল জাগো নিউজকে বলেন, বৃষ্টিতে ভিজেই স্টেশনে আসতে হয়েছে। গ্রামে পরিবারের সঙ্গে ঈদ করতে যাবো। ট্রেন ধরতে না পারলে বাড়ি যাওয়াই কঠিন হয়ে যাবে। তাই বৃষ্টির মধ্যেই বের হয়েছি যেন ট্রেন মিস না হয়।

নাজনিন বেগম নামের এক নারী জাগো নিউজকে বলেন, পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি ঈদ করতে। ট্রেনে গেলে ভোগান্তি কম হয়। কিন্তু আজ সকালেই বৃষ্টি শুরু হয়েছে। ছোট বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে স্টেশনে আসতে কষ্ট হয়েছে।

আরও পড়ুন: দেশের ৪ বিভাগে বাড়তে পারে বৃষ্টি

রাজধানীর বংশাল থেকে ছোট শিশুকে নিয়ে আসা রিনা আক্তার জাগো নিউজকে বলেন, বৃষ্টির কারণে বাচ্চাকে নিয়ে সিএনজিতে এসেছি। ভাড়া বেশি নিয়েছে। তারপরও কিছু করার নেই। ঈদ করতে বাড়িতেতো যেতে হবে।

ঘরে ফেরা মানুষের মতোই ভোগান্তিতে পড়েছেন পশুর হাটের ব্যবসায়ীরা। বৃষ্টির কারণে সকালে হাটে ক্রেতাও তেমন নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে ক্রেতা বাড়বে বলে আশা বিক্রেতাদের।

এদিকে, দেশের উপকূলীয় তিন বিভাগ চট্টগ্রাম, খুলনা ও বরিশালে ভারী বৃষ্টি হচ্ছে। বৃহসাপতিবারের মধ্যে দেশের মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের চার বিভাগেও বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ও রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()