সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

ঢাকা শহরকে বাঁচাতে প্রচুর গাছ লাগাতে হবে: আতিক

ঢাকা উত্তর সিটির করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকার তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। গাছপালা না থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়ে অনুভূত হয় অনেক বেশি। ঢাকা শহরকে বাঁচাতে হলে প্রচুর গাছ লাগাতে হবে।

পরিবেশ

ঢাকা উত্তর সিটির করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকার তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। গাছপালা না থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়ে অনুভূত হয় অনেক বেশি। ঢাকা শহরকে বাঁচাতে হলে প্রচুর গাছ লাগাতে হবে।

তিনি বলেন, 'গাছ একটি শহরের পরিবেশের অপরিহার্য উপাদান। অথচ ঢাকা শহরে গাছের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। ঢাকা শহরে যে অল্প কিছু গাছ আছে, সেগুলোও কেটে স্থাপনা গড়ে তোলা হচ্ছে।'

বুধবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরে ডিএনসিসির উদ্যোগে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) ও শক্তি ফাউন্ডেশনের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে ডিএনসিসির উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

আতিকুল ইসলাম বলেন, বছিলার রামচন্দ্রপুর-লাউতলা খাল দীর্ঘদিন অবৈধভাবে দখল হয়ে ছিল। লাউতলা খালের ওপর অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল ট্রাক স্ট্যান্ড। এখানে প্রায় ১৩০০ ট্রাক রাখা হতো। অবৈধভাবে মার্কেট নির্মাণ করা হয়েছিল। অবৈধ ট্রাক স্ট্যান্ড ও মার্কেট উচ্ছেদ করে আমরা লাউতলা-রামচন্দ্রপুর খাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। খালে এখন পানির প্রবাহ নিশ্চিত হয়েছে, নৌকা চলাচল করছে।

শহরের পরিবেশ রক্ষায় নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানিয়ে মেয়র বলেন, 'আজকে যারা ছোট্ট শিশু তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। তাদের জন্য বাসযোগ্য শহর নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ্য পরিবেশ সৃষ্টি করতে হবে। লাউতলা খালের পাড়ে বৃক্ষরোপণ করে এখানে নান্দনিক পরিবেশ নিশ্চিত করা হবে। আমরা এখানে ওয়াকওয়ে নির্মাণ করবো।

লাউতলা খাল সংলগ্ন উদ্ধার করা জায়গায় শিগগির একটি খেলার মাঠ নির্মাণ করা হবে বলেও জানান মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে ডিএনসিসি মেয়র কাউন্সিলরদের সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন। এইচএসবিসি ও শক্তি ফাউন্ডেশনের সহযোগিতায় ডিএনসিসি লাউতলা খালে দুই হাজার বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ করবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব উর রহমান, শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ, অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএমএ/এএএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()